News Flash

  • Home
  • Uncategorized
  • অপরিবর্তিত জ্বালানির দাম, স্বস্তিতে সাধারণ মানুষের
Image

অপরিবর্তিত জ্বালানির দাম, স্বস্তিতে সাধারণ মানুষের

মুম্বই, ১২ নভেম্বর (হি. স.) : দেশের বড় শহরগুলিতে ফের একই রইল পেট্রল ডিজেলের দাম। দীপাবলির আগে কেন্দ্র পেট্রল ডিজেলের এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পরে বাড়েনি পেট্রল-ডিজেলের দাম। সেদিন থেকেই অপরিবর্তিত রয়েছে দাম। তবে একাধিক রাজ্যে ভ্যাট কমায় সেই দাম আরও কিছুটা কমে। দেশের বড় শহরগুলিতে টানা আট দিন দাম রয়েছে একই।

কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ১০৪ টাকা ৬৭ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। দিল্লিতে সস্তা রয়েছে জ্বালানি। রাজধানী শহরে ডিজেলের দাম রয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা প্রতি লিটার। অন্যদিকে, প্রতি লিটার পেট্রের দাম রয়েছে ১০৩ টাকা ৯৭ পয়সা। এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পরেও জ্বালানির দামে আগুন মুম্বইতে। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতেই দাম সর্বাধিক। মুম্বইতে পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০৯ টাকা ৯৮ পয়সা দরে। ডিজেলের দাম রয়েছে ৯৪ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রলের দাম রয়েছে লিটার প্রতি ‍১০১ টাকা ৪০ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম রয়েছে ৯১ টাকা ৪৩ পয়সা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top