News Flash

  • Home
  • Uncategorized
  • Workers blocked the road : রেগার মজুরী না পেয়ে সড়ক অবরোধ করলেন শ্রমকিরা
Image

Workers blocked the road : রেগার মজুরী না পেয়ে সড়ক অবরোধ করলেন শ্রমকিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ রেগার মজুরির টাকা না পেয়ে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর আর ডি ব্লকের পঞ্চরতন এডিসি ভিলেজের পাখি ত্রিপুরা পাড়ায় মূল সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ জনতা৷ অবরোধের ফলে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে৷ দূর্গা পূজার আগে কুড়ি দিনের রেগার মজুরির টাকা না পেয়ে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর আর ডি ব্লকের পঞ্চরতন এডিসি ভিলেজের পাখি ত্রিপুরা পাড়ায় এলাকাবাসী মিলে রাস্তা য অবরোধ করে৷


অবরোধকারীরা জানায় ,তারা বারবার বিডিও, পঞ্চায়েত সচিব, জিআরএস এর সাথে দেখা করেন৷ এমন কি বিধায়ক, বিডিও, পঞ্চায়েত সচিব, জিআরএস মিটিংয়েও বসেছিল৷কিন্তু আজও টাকা না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানায় তারা৷ অবরোধকারীদের গন্ডাছড়া মহকুমার এসডিপিও জোর জবরদস্তি করে হুমকি-ধমকি দিতে অবরোধ প্রত্যাহার করে নিতে নির্দেশ দেন বলে অভিযোগ৷ প্রশাসনের দমন-পীড়ন ও পরিস্থিতির চাপে পড়ে পরবর্তীতে অবরোধকারীরা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হয়েছে৷ শুধু তাই নয়, আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে যে ঘরের লিস্ট বের হয়েছে সেটাও যদি সঠিক না হয় তাহলে তারা আবারো রাস্তায় নামবে বলে জানায়৷


অবরোধকারীদের সাথে কথা বলেন এসডিএম ,বিডিও এসডিপিও সহ বিভিন্ন দপ্তরের অধিকর্তারা৷অবরোধের ফলে অবরোধ স্থলের দু’’পাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷ অবরোধকারীরা জানিয়েছেন অবিলম্বে তাদের মজুরি বকেয়া টাকা মিটিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top