মুম্বই, ১২ নভেম্বর (হি.স.): “ভারত স্বাধীন হয়েছে ২০১৪ সালে”, বিতর্কিত এই মন্তব্য করে বেজায় অস্বস্তি পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা রানাউতকে গ্রেফতারের দাবি জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিপি নেতা নবাব মালিক। এমনকি কঙ্গনার পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্যও কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন নবাব মালিক। শুক্রবার নবাব মালিক বলেছেন, “অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের তীব্র বিরোধিতা করছি আমরা। তিনি স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কঙ্গনার কাছ থেকে পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া উচিত কেন্দ্রের এবং তাঁকে গ্রেফতার করা উচিত।”
১৯৪৭ সালে যা এসেছিল, তা ভিক্ষা। ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে।’ একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন সদ্য পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর এই মন্তব্য ঘিরেই তোলপাড় রাজনীতির ময়দান। এবার কঙ্গনাকে গ্রেফতারের দাবি জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। কঙ্গনাকে খোঁচা দিয়ে নবাব মালিক আরও বলেছেন, “মনে হচ্ছে মালানা ক্রিমের অনেক বেশি ডোজ নেন কঙ্গনা রানাউত।”

বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে কঙ্গনা, অভিনেত্রীর বিরুদ্ধে তোপ মালিকের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















