News Flash

  • Home
  • Uncategorized
  • Accused of raping a minor : কদমতলায় নাবালিকা ধর্ষিতা, ধৃত অভিযুক্ত
Image

Accused of raping a minor : কদমতলায় নাবালিকা ধর্ষিতা, ধৃত অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদম তলায় পনেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে আটক এক যুবক৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট তারা মামলা গ্রহণ করেছে কদমতলা থানার পুলিশ৷
পনেরো বছরের এক নাবালিকাকে মুখ চেপে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে এক যুবক৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদম তলায়৷ ধর্ষিতার পরিবারের লোকজনরা চাইল্ড লাইনের সহযোগিতায় কদমতলা থানায় মামলা দায়ের করেছেন৷নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ মাঠে নেমে অভিযুক্ত জয় নাথ(২০) নামের যুবককে গ্রেফতার করে৷ বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ অভিযুক্ত জয় নাথকে জেলা আদালতে সোপর্দ করে৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত রবিবার উত্তর জেলার কদমতলা থানা এলাকার পনেরো বছরের এক নাবালিকা মেয়েকে ফোন মারফত বাড়ির পাশে আসতে বলে নাবালিকারই বান্ধবী৷তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল৷ বান্ধবীকে বিশ্বাস করে বাড়ির পাশে আসে পনেরো বছরের নাবালিকা মেয়েটি৷ নাবালিকা মেয়েকে তার বান্ধবী জয় নাথ নামের এক যুবকের কাছে রেখে চলে যায়৷তখন জয় নাথ বদ মতলব এঁটে নাবালিকা মেয়েটির মুখ চেপে বলপূর্বক রাস্তার ধারে একটি জঙ্গলে নিয়ে যায়৷সেখানে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে৷ নরপিশাচ যুবক জয় নাথের ধস্তাধস্তিতে ভয় পেয়ে অচৈতন্য হয়ে পড়ে নাবালিকা মেয়েটি৷পরবর্তীতে ঘটনা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জয় নামের যুবকটি৷ শুরু হয় হই হুল্লোড়৷ ছুটে আসেন নাবালিকার পরিবারের লোকজন৷

পরবর্তীতে পরিবারের লোকজন নাবালিকা মেয়েটিকে নিয়ে আসেন কদমতলা সামাজিক হাসপাতালে৷সেখানে নাবালিকা মেয়েটিকে দুদিন যাবৎ চিকিৎসা করানো হয়৷অবশেষে বুধবার বিকেলে ধর্মনগর চাইল্ড লাইনের সহযোগিতায় নাবালিকা মেয়ে অভিযুক্ত নরপিশাচ যুবক জয় নাথের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা রুজু করে৷ নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ মামলা রুজু করে তদন্তে নামে৷ তদন্তে নেমে কদমতলা থানার পুলিশ বুধবার রাত সাড়ে আটটা নাগাদ অভিযুক্ত যুবক জয় নাথকে গ্রেফতার করে৷এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান,ধৃত যুবক কদমতলা থানাধীন ইছাইলালছড়া গ্রাম পঞায়েতের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা জয় নাথ(২০)৷পিতা জিতেনদ্র নাথ৷ওসি বলেন, অভিযুক্ত রবিবার ঘটনাটি সংঘটিত করে গা ঢাকা দিয়েছিল৷ নাবালিকার অভিযোগের পর কদমতলা থানার পুলিশ নানা ফন্দী করে অভিযুক্ত জয় নাথকে লালছড়া এলাকা থেকে গ্রেফতার করে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top