News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ”সবাই ভ্যাকসিন পাননি, সচেতন থাকুন”: সচেতনার বার্তা দিলীপ ঘোষের
Image

”সবাই ভ্যাকসিন পাননি, সচেতন থাকুন”: সচেতনার বার্তা দিলীপ ঘোষের

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): দুর্গা পুজোর পর থেকেই রাজ্যে বেড়ে গিয়েছে করোনার প্রকোপ । এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে কালীপুজোর দিন ইকো পার্কে প্রাতঃভ্রমনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ বলেন, ”সবাই ভ্যাকসিন পাননি, সচেতন থাকুন”।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ”সবাই ভ্যাকসিন পাননি । এত হাসপাতালও নেই । তাই করোনা নিয়ে সাবধানতা প্রয়োজন । সবাই সচেতন থাকুন । দুর্গাপুজোর পর থেকেই সংক্রমণ বাড়ছে । স্বাভাবিকভাবেই সবার সাবধান হওয়া উচিত । কালীপুজোতেও মানুষ উৎসবের আমেজে রাস্তায় বেরোচ্ছেন । অনেকেই সতর্ক হচ্ছেন না । মাস্ক পরছেন না । আরও কড়াকড়ি করতে হবে । আমরা জানি এর পরিণতি কী হয় । সাবধানতা এবং সতর্কতাই একমাত্র রাস্তা ” ।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top