News Flash

  • Home
  • প্রধান খবর
  • Greetings of the Chief Minister : আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

Greetings of the Chief Minister : আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন৷ শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের চিরন্তন ঐতিহ্যের প্রতীক আলোর উৎসব দীপাবলি৷ দীপাবলির আলোকশিখা জীবনের সমস্ত গ্লানিকে দূর করে আলোকিত করে তুলুক এটাই আমাদের প্রার্থনা৷


তিনি বলেন, সার্বিক টিকাকরণ ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে রাজ্যে কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করা সম্ভব হলেও নিজেদের স্বার্থে আমাদের সকলের উচিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা৷ বিশেষ করে ভিড় এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা ও কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা এখনও আবশ্যক৷
আলোর উৎসবে আমাদের প্রার্থনা এই সংকটকাল মুছে যাক৷ আত্মনির্ভরতায় এবং উন্নয়নের জয়যাত্রায় আমরা এগিয়ে যেতে চাই৷ দীপাবলির আলোকশিখা ঘরে ঘরে প্রজ্জ্বলিত হোক সুখ সমৃদ্ধির কামনায়৷ মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের আশীর্বাদে রাজ্যবাসী যাতে আনন্দ ও সুস্থতায় একসাথে মিলে মিশে থাকতে পারি দীপাবলি উৎসবে আমি সেই প্রার্থনাই জানাচ্ছি’’৷

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top