News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৩ দেশের জন্য ভ্রমণের দরজা খুলল থাইল্যান্ড
Image

৬৩ দেশের জন্য ভ্রমণের দরজা খুলল থাইল্যান্ড

ব্যাংকক, ২ নভেম্বর (হি.স.): করোনার কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকার পর ভারত সহ ৬৩টি দেশের জন্য ভ্রমণের দরজা খুলল থাইল্যান্ড।এই দেশগুলির কেবল টিকা গ্রহণকারী মানুষজনই সেদেশে ভ্রমণের সুযোগ পাবেন ।

জানা গেছে, কম ঝুঁকিপূর্ণ ৬৩ দেশের টিকা নেওয়া নাগরিকদের থাইল্যান্ডে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। থাই সরকার ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬৩ দেশের যে তালিকা করেছে সেখানে ভারত সহ দক্ষিণ এশিয়ার ৪টি দেশ স্থান পেয়েছে। বাকি তিন দেশ ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা। তবে ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬৩ দেশের তালিকায় স্থান করতে পারেনি বাংলাদেশ, পাকিস্তান ।

থাই সরকারের এই সিদ্ধান্তেড় মধ্য দিয়ে দেশটির পর্যটন খাতে পুরনো চাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, বছরে প্রায় দেড় কোটির মতো পর্যটকের সমাগম ঘটতে পারে থাইল্যান্ডে। এতে তিন হাজার কোটি ডলারের মত রাজস্ব আসবে।

সোমবারই সারা বিশ্বের বেশ কয়েক হাজার পর্যটক থাইল্যান্ডে প্রবেশ করেছে । ফলে রাজধানী ব্যাংককের বিমানবন্দরে বাড়ছে পর্যটকদের ভিড়৷ বিশেষ করে ইউরোপের শীত এড়িয়ে থাইল্যান্ডের বিভিন্ন দ্বীপের উষ্ণ প্রকৃতির বুকে সময় কাটাতে আগ্রহীদের ভিড়টা খুব চোখে পড়ার মত৷

করোনাভাইরাস মহামারির জন্য থাইল্যান্ডে এখনও বেশ কিছু বিধি-নিষেধ চলছে। সেখানে দুই ডোজ টিকা পেয়েছে ৪২ শতাংশ মানুষ। এখনও প্রতিদিন ১০ হাজারের মত রোগী শনাক্ত হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top