News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলের হাসপাতালে বোমা-গুলিতে মৃত ১৯, জখম কমপক্ষে ৫০
Image

কাবুলের হাসপাতালে বোমা-গুলিতে মৃত ১৯, জখম কমপক্ষে ৫০

কাবুল, ২ নভেম্বর (হি.স.): সন্ত্রাসী হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার কাবুল শহরের পুলিশ জেলা ১০ একালে দু’টি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি হয় সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতালের একেবারে সামনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় হাসপাতালের কাছেই একটি এলাকায়। বিস্ফরণস্থল থেকে এলোপাথাড়ি গুলির শব্দও শোনা যায়। কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের এবং কমপক্ষে ৫০ জন জখম হয়েছেন।

আভ্যন্তরীন মন্ত্রকের মুখপাত্র সাঈদ খোস্তি জানিয়েছেন, একটি বিস্ফোরণ হয় সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতালের গেটের সামনে। বিস্ফোরণের পরই গুলির শব্দ শোনা যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে এবং জখম অবস্থায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top