News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুল বিমানবন্দর ছাড়ার আগে ৭৩টি কপ্টার নিষ্ক্রিয় করল আমেরিকার সেনা
Image

কাবুল বিমানবন্দর ছাড়ার আগে ৭৩টি কপ্টার নিষ্ক্রিয় করল আমেরিকার সেনা

কাবুল, ৩১ আগস্ট (হি.স) : ‘ভুলের’র পুনরাবৃত্তি করতে চায়নি। তাই আফগানভূমি ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে তাদের হেলিকপ্টার এবং বিমানগুলিকে নিষ্ক্রিয় করল আমেরিকা বাহিনী।

সেন্ট্রাল কম্যান্ড হেড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের ৭৩টি সেনা কপ্টার এবং বিমানকে অকেজো করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “ওই বিমান এবং কপ্টারগুলি আর ওড়ার মতো অবস্থায় নেই। কোনও ভাবেই সেগুলিকে ফের চালু করা যাবে না।”

কাবুল বিমানবন্দর নিজেদের দখলে নিয়ে নাগরিকদের উদ্ধারকাজ চালাচ্ছিল আমেরিকার সেনা। কিন্তু তার মধ্যেই তালিবান হুঁশিয়ারি দেয়, ৩১ আগস্টের মধ্যেই উদ্ধারকাজের পাট চুকিয়ে আফগানিস্তান ছাড়তে হবে আমেরিকার বাহিনীকে।

প্রসঙ্গত, সোমবার গভীর রাতেই কাবুল বিমানবন্দর ছাড়ে আমেরিকা। আফগানিস্তানের এক একটি অঞ্চল যখন দখল করছিল তালিবান, সে সময় আফগান বাহিনীকে দেওয়া আমেরিকার অত্যাধুনিক অস্ত্র, সাঁজোয়া গাড়ি-সহ বিপুল অস্ত্রভাণ্ডার তালিবানের দখলে চলে যায়। এই বিপুল পরিমাণ অস্ত্র তালিবানের হাতে আসায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। যদিও তালিবানের দাবি, তারা ওই বিমান ও কপ্টার ব্যবহার করতে পারবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top