News Flash

  • Home
  • Uncategorized
  • India wins first medal in Paralympics : প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের ঝুলিতে, টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনা
Image

India wins first medal in Paralympics : প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের ঝুলিতে, টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনা

টোকিও, ২৯ আগস্ট (হি.স.): টোকিও প্যারালিম্পিক্সে দেশকে গর্বিত করলেন ভাবিনাবেন প্যাটেল। তৈরি করলেন ইতিহাস। টেবিল টেনিসে রুপো জিতেছেন ভাবিনা, এখনও পর্যন্ত ভাবিনার রুপোই এবারের প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আসা প্রথম পদক। রবিবার চিনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)।

প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হেরে যান ভাবিনা। চিনের ঝৌ ইং প্রথম গেম থেকেই দাপট দেখাতে শুরু করেন। একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি। দ্বিতীয় গেমেও শুরু থেকেই দাপট ছিল ঝৌ ইংয়ের। ৫-১১ ব্যবধানে সেই গেম হেরে যান ভাবিনাবেন। এরপর ৬-১১ ব্যবধানে শেষ গেম হেরে যান ভাবিনা। ফাইনালে হারলেও ভারতকে রুপো এনে দিয়েছেন ভাবিনা প্যাটেল। ভাবিনা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মেহসানায় ভাবিনার পরিজনরাও আনন্দে মেতে উঠেছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top