News Flash

  • Home
  • Uncategorized
  • Union Finance Minister at the home of freedom fighter : স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিকের বাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Image

Union Finance Minister at the home of freedom fighter : স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিকের বাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ আজ বিকেলে পূর্ব বাধারঘাটস্থিত স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিকের বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শাল চাদর, পুস্পস্তবক ও ফলের ঝুড়ি দিয়ে তাঁকে সম্মানিত করেন৷ পরবর্তী সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৯৪ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিবারের বিষয়ে অবগত হন৷ মতবিনিময়ের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যদের সরকারি বিভিন্ন সহায়তার বিষয়ে আশ্বাস দেন৷


সাক্ষাৎকারের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক মিমি মজমদার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকগণ৷ উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিকের পরিবারে বর্তমানে ৩ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনিরা রয়েছেন৷ স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২৯ হাজার ৯০০ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৮০০ টাকা মাসিক ভাতা পাচ্ছেন৷ এর পাশাপাশি ২১ জানুয়ারি, ২০০০ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিককে সম্মানিত করা হয়েছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top