News Flash

  • Home
  • বিদেশ
  • ত্রিপুরায় তৃণমূলের মূল গজাবে না : বিজেপি মুখপাত্র
Image

ত্রিপুরায় তৃণমূলের মূল গজাবে না : বিজেপি মুখপাত্র

আগরতলা, ২৮ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় তৃণমূলের মূল গজাবে না। জোর গলায় দাবি করেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তাঁর সাফ কথা, ত্রিপুরায় তৃণমূল শুধুই অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কারণ পশ্চিমবঙ্গ থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে। এদিকে, জনজাতি কল্যানে ত্রিপুরার জন্য ১৩০০ কোটি মঞ্জুরের কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর ঘোষণায় ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক রামপদ জমাতিয়া।

আজ সাংবাদিক সম্মেলনে রামপদ জমাতিয়া বলেন, জনজাতি অধ্যুষিত এলাকার জন্য কেন্দ্রীয় সরকার ১৩০০ কোটি টাকা মঞ্জুরের ঘোষণা দিয়েছে। ইতিপূর্বে কখনো এমনভাবে ত্রিপুরা উপকৃত হয়নি। তাঁর কথায়, শিক্ষার পরিকাঠামো তৈরী ও রাস্তা নির্মাণে বিশেষ জোর দেওয়া হবে। তাতে, ত্রিপুরার সার্বিক উন্নতি হবে। তাঁর দাবি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রশ্নে প্রয়োজন কেন্দ্রীয় সরকারকে বোঝাতে পেরেছেন। তাই, কেন্দ্রীয় সরকার দরাজ ভাবে সাহায্য করে চলেছে। তিনি বলেন, ইতিমধ্যে ৩২০টি পাড়া চিহ্নিত হয়েছে। সেখানে রাস্তা নির্মাণ করা হবে।

এদিন নবেন্দু এ-বিষয়ে কটাক্ষের শুরে বলেন, অতীতে আমরা কেন্দ্র সহায়তা দেয় না শুনতে অভ্যস্ত ছিলাম। কিন্তু, তিন বছরেই সেই স্থিতি পাল্টে গেছে। আজ তিনি তৃণমূল কংগ্রেসকেও একহাত নিয়েছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব দিতে চাই না। কারণ, ১ মাস অতিক্রান্ত, অথচ এখনো তাঁরা কোন কমিটি বানাতে পারল না। তাঁর সাফ কথা, ত্রিপুরায় তৃণমূলের গ্রহণযোগ্যতা নেই। তাই, তাঁদের প্রতিদ্বন্দ্বী মনে করি না।

তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তৃণমূল। কারণ, তাঁরা পশ্চিমবঙ্গ থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে। তাঁর কটাক্ষ, তৃণমূলীরা বামেদের শিক্ষায় শিক্ষিত। তাঁদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, ত্রিপুরায় তৃণমূলের মূল গজাবে না। তাই তিনি আবারো দাবি করেন, তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী মনে করিনা।

আজ তিনি কুনাল ঘোষকেও একহাত নিয়েছেন। তিনি বিদ্রুপ করে বলেন, ত্রিপুরায় এসে কুনাল ঘোষ মুখ দেখান কিভাবে বুঝতে পারছি না। চিটফান্ডের টাকা লুটে খেয়েছেন তিনি, ত্রিপুরায় মানুষ অত্যন্ত সহনশীল বলেই চুপ রয়েছেন।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top