News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় জাতীয় সড়ক অবরোধ ব্যবসায়ীদের
Image

আমবাসায় জাতীয় সড়ক অবরোধ ব্যবসায়ীদের

আগরতলা, ২৮ আগস্ট : শনিবার সাতসকালে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল আমবাসা বাজারের অস্থায়ী ব্যবসায়ীরা। তাতে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধকারীদের মধ্যে রয়েছে কাপড়, জুতো ও স্টেশনারি সামগ্রী বিক্রেতারা।


তাদের অভিযোগ, তারা যে জায়গায় বসে ব্যবসা করত সে জায়গায় বর্তমানে অন্য ব্যবসায়ীদের বসিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই এদিন সকালে প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখেনা ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। আমবাসা পুর পরিষদের অফিসে তাদের এক প্রতিনিধি দলকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় । তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেনা।


এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমবাসা বাজার কমিটির সেক্রেটারি অমৃতা রায় জানান, বর্তমানে আমবাসা বাজারের জল নিষ্কাশন এর জন্য ড্রেনের কাজ শুরু হয়েছে। এ কারণে যারা অস্থায়ীভাবে সপ্তাহে প্রতিদিন বাজারে ব্যবসা করেন তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। আর যে সকল ব্যবসায়ীরা অবরোধে বসেছেন তারা শুধুমাত্র হাটবার দিন বাজারে আসেন ব্যবসা করতে। ভুল বুঝাবুঝির জন্যই এমনটা হয়েছে। যদিও তাদেরকে বিকল্প জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে। বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়ার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top