News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পেশ স্ট্যালিনের, ক্ষুব্ধ বিজেপি ও এআইএডিএমকে
Image

কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পেশ স্ট্যালিনের, ক্ষুব্ধ বিজেপি ও এআইএডিএমকে

চেন্নাই, ২৮ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরোধিতা করে তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শনিবার সকালে কৃষি আইনের বিরুদ্ধে তামিলনাড়ু বিধানসভায় স্ট্যালিন প্রস্তাব পেশ করার পরই, বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি ও এআইএডিএমকে বিধায়করা। কেন্দ্রীয় সরকারের কৃষি-সংক্রান্ত তিনটি আইনের বিরুদ্ধে প্রস্তাবের বিরোধিতা করেই তামিলনাড়ু বিধানসভা থেকে বিজেপি ও এআইএডিএমকে বিধায়করা ওয়াকআউট করেন। এআইএডিএমকে বিধায়করা বলেন, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে, সর্বদলীয় বৈঠক ডেকে কৃষকদের মতামত নেওয়া উচিত রাজ্য সরকারের।

এদিন তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের প্রস্তাব গৃহীত হয়, ধ্বনি ভোটের মাধ্যমে কৃষি সম্পর্কিত তিনটি আইন প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। বিধানসভায় স্ট্যালিন এদিন বলেছেন, বিগত এক বছরে কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি-সংক্রান্ত আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top