News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়িতে পূজা দিলেন নির্মলা সীতারমন, স্বসহায়ক দলগুলিকে স্বশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার : কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Image

মাতাবাড়িতে পূজা দিলেন নির্মলা সীতারমন, স্বসহায়ক দলগুলিকে স্বশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আগরতলা, ২৮ আগস্ট : ত্রিপুরা সফরের দ্বিতীয় দিনে মাতাবাড়িতে পূজা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব, বিধায়ক বিপ্লব কুমার ঘোষসহ অন্যান্যরা। ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে শনিবার পূজা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সকলের মঙ্গল কামনা করেন। তিনি আজ কল্যাণ সাগরে বিলুপ্ত প্রজাতির কচ্ছপগুলিকে খাবার দিচ্ছেন।

কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মায়ের মন্দিরে থাকা শিব মন্দিরে গিয়েও আশীর্বাদ নেন। সেখান থেকে সোজা চলে আসেন কিল্লা ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে হয়েছে। এদিন কিল্লা ব্লক এবং নাবার্ড-র উদ্যোগে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ব-সহায়ক দলের স্টল সহ একটি মোবাইল এটিএম এর উদ্বোধন করেন।

স্বসহায়ক দলগুলিকে স্বশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার৷ স্বসহায়ক দলগুলিকে আর্থিক সহায়তার মাধ্যমে উজ্জীবিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে গ্রামীণ ব্যাঙ্কের৷ আজ গোমতী জেলার কিল্লা ব্লকের দশরথ দেব মেমোরিয়াল সুকল প্রাঙ্গণে বিভিন্ন স্বসহায়ক দলের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন৷ উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আন্তরিকতার সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার৷ পূর্বোত্তর রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রবাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ নাবার্ডের মাধ্যমে প্রাথমিক ক্ষেত্রের বিকাশে কাজ করছে সরকার৷ এক্ষেত্রে স্বসহায়ক দল তৈরির মাধ্যমে মহিলাদের আত্মনির্ভরতা এবং রোজগার তৈরির উপর গুরুত্ব দিয়ে কাজ চলছে৷ এসএইচজি গ্রপের সদস্যদের বিভিন্ন সামগ্রী উৎপাদনে আর্থিক সহায়তা ও বাজারজাতকরণের মাধ্যমে রোজগার তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে সর্বত্র কাজ চলছে৷ তিনি বলেন, ঋণ প্রদান সহ বিভিন্নভাবে স্বসহায়ক দলগুলিকে আর্থিক সহায়তা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়ে কাজ করছে গ্রামীণ ব্যাঙ্ক৷ এক্ষেত্রে অনেকাংশেই লক্ষ্যের চাইতেও অধিক স্বসহায়ক দলকে সহায়তা করা হচ্ছে৷ গ্রামীণ অর্থনীতির বিকাশের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে গ্রামীণ ব্যাঙ্কের৷ মন্ত্রী আরও বলেন, জনধন অ্যাকাউন্ট করার ফলে বিশেষ করে মহিলারা বিভিন্ন সুুযোগ সুুবিধা পাচ্ছেন৷ এরআগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরে পরিদর্শন করেন এবং পুজো দেন৷ সেই সময় তার সাথে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী নীতি দেব প্রমুখ৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রোজগার তৈরির লক্ষ্যে বড়মাত্রায় স্বসহায়ক দল গঠন করার উপর গুরুত্ব দিয়েছে সরকার৷ বর্তমান সরকারের সময়ে প্রায় ৬ গুণের অধিক বেড়েছে স্বসহায়ক দলের সংখ্যা৷ এরফলে বড়মাত্রায় রোজগার তৈরির সুযোগ রয়েছে৷ বর্তমান সরকারের সময়ে বিভিন্নভাবে প্রায় পৌনে ৪০০ কোটি টাকা লগি হয়েছে এক্ষেত্রে৷ ঘরে বসেই রোজগারের মাধ্যমে এর সুুফল পাচ্ছেন স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত সদস্যরা৷ এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, জনজাতিদের জীবনমান বিকাশে ও পরিকাঠামো উন্নয়নে ১,৩০০ কোটি টাকার যে প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী করেছেন, তা রাজ্যের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে৷ সময়সীমা বেঁধে দিয়ে জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে৷ আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিমধ্যেই রাজ্যবাসীর জন্য হীরা মডেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী৷ মহিলাদের জন্য রান্নার গ্যাস সংযোগ যেমন দিয়েছেন তার সঙ্গে কোভিড পরিস্থিতির মধ্যেও অন্নের ব্যবস্থা করেছেন৷ সঠিক ব্যবস্থাপনার ফলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন হচ্ছে রাজ্যে৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘরকে আরও বড় পরিসরে নির্মাণের লক্ষ্যে আগ্রহী সুবিধাভোগীদের ঋণের সুযোগ তৈরি করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এরফলে ৯ শতাংশ হার সুদে সহজ শর্তে ঋণ পাওয়া যাবে৷ প্রাথমিকভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এই সুুযোগ মিললেও আগামীদিনে অন্যান্য ব্যাঙ্ক দ্বারা এই সুযোগ সম্পসারণের মাধ্যমে অধিক সংখ্যায় সুবিধাভোগীরা উপক’ত হবেন বলে আশা প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার আগেই রাজ্যে ২০২২ সালের মধ্যে প্রতিবাড়িতে পরিশ্রত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে৷ পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের পাশাপাশি রোজগার তৈরিতেও সরকার গুরুত্ব সহকারে কাজ করছে৷ স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে সম্পতি ৫ হাজার নিয়োগ প্রক্রিয়া চলছে৷ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মণের স্বপের আধুনিক ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে বিকাশের ভাবনায় কাজ করছে রাজ্য সরকার৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, মহিলা স্বশক্তিকরণের মাধ্যমেই সার্বিক উন্নয়ন সম্ভব৷ স্বসহায়ক দলের মাধ্যমে রাজ্যে রোজগার তৈরির লক্ষ্যে কাজ চলছে৷ এরফলে বড়মাত্রায় মহিলারা এর সফল পাচ্ছেন৷ তিনি আরও বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষিত ১৩০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ রাজ্যের জনজাতিদের জীবনমান বিকাশে এবং তাদের অগ্রগতিতে সহায়ক ভূমিকা নেবে৷ রাজ্যে লাইভলিহুড মিশন সহ বিভিন্নভাবে রোজগার তৈরি এবং নাগরিকদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে৷ এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্বসহায়ক দলের স্টল এবং ৫ জন স্বসহায়ক দলের সদস্যার সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন৷ এরপর তিনি নাবার্ডের স্পনসর করা ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের মোবাইল এটিএম ভ্যানের ফ্ল্যাগ অফ করেন৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top