News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থতা খোঁজার পরিবর্তে মানুষকে দোষারোপ করছে কেরল সরকার : ভি মুরলীধরণ
Image

ব্যর্থতা খোঁজার পরিবর্তে মানুষকে দোষারোপ করছে কেরল সরকার : ভি মুরলীধরণ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): কেরলে বিগত কিছুদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্ৰমণ। বিগত ২৪ ঘন্টায় সমগ্র ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯। তাঁদের মধ্যে শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ৩২,৮০১ জন ও মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এই সংখ্যা স্বাভাবিকভাবেই উদ্বেগ ও চিন্তা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে কেরল সরকারকে সংশোধনমূলক ব্যবস্থা নিতে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ব্যর্থতা খোঁজার পরিবর্তে মানুষকে দোষারোপ করছে কেরল সরকার।

শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ বলেছেন, “কোভিড-আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি নিয়ে, ব্যর্থতা খোঁজার পরিবর্তে মানুষকে দোষারোপ করছে কেরল সরকার। ভারত সরকার আগেই জানিয়েছে হোম কোয়ারেন্টাইন ব্যর্থতা ছিল ও কন্ট্রাক্ট ট্রেসিং ভীষণ কম ছিল। সংশোধনমূলক মূলক ব্যবস্থা নেওয়া উচিত কেরল সরকারের।” উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই কেরলের কোভিড পরিস্থিতি গোটা দেশের চিন্তা বাড়াচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top