News Flash

  • Home
  • Uncategorized
  • ফের গণ অবস্থানে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা
Image

ফের গণ অবস্থানে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা

আগরতলা, ২৮ আগস্ট : চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় চাকুরীতে নিয়োগের দাবিতে শনিবার রাজধানী আগরতলা শহরে ওরিয়েন্ট চৌমুহনীতে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে এক দিনের গন ধর্নার অনুষ্ঠিত হয়েছে।


সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত হওয়ার পর থেকে ওই শিক্ষক-শিক্ষিকাদের গত ১৭ মাস ধরে রোজগার বন্ধ হয়ে রয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থানের কোন সুযোগ নেই। পরিবার প্রতিপালন করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিলেন। চাকরীচ্যুত হওয়ার পর ঋণের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া কোন ভাবেই সম্ভব হচ্ছে না। ব্যাংক ঋণের কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে। অসহায় হয়ে পড়েছে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।


রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে বারবার অনুরোধ করেও ইতিবাচক কোনো সাড়া পাচ্ছে না তারা। শনিবার সংগঠনের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহরের ওরিয়েন্ট চৌমুহনীতে একদিনের গণ ধরনা আন্দোলন সংগঠিত করা হয়। আন্দোলনে শামিল হয় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তারা চাকরিচ্যুত হননি। সরকারের নিয়োগ নীতির ত্রুটির কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এর দায় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নয়। সরকারের ভুলের কারণে তাদের চাকরীচ্যুত হতে হয়েছে। ভুলের মাশুল কেন দেব, সেই প্রশ্নও তুলেছেন তারা।


তাদেরকে পুনরায় চাকুরীতে নিয়োগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আন্দোলনকারীরা আরো বলেন শুধু তাদের ক্ষেত্রেই নয় কোন নিয়ম নীতিতে আরো অনেকেই চাকরি পেয়েছেন। তাদেরকে কিভাবে চাকরিতে বহাল রাখা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তারা। শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি পূরণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top