News Flash

  • Home
  • Uncategorized
  • Malaria disease has spread to remote area : মরণব্যাধি ম্যালেরিয়া রোগের থাবা বসাল প্রত্যন্ত এলাকায়, চিকিৎসাধীন উপজাতি বৃদ্ধা
Image

Malaria disease has spread to remote area : মরণব্যাধি ম্যালেরিয়া রোগের থাবা বসাল প্রত্যন্ত এলাকায়, চিকিৎসাধীন উপজাতি বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। মরণব্যাধি ম্যালেরিয়া রোগের থাবা বসাল প্রত্যন্ত এলাকার উপজাতি বসতি গ্রামে। এই রোগে আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন উপজাতি বৃদ্ধা। রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে নুনাছড়া এডিসি ভিলেজের মলসম পাড়া এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে খবর মিলেছে। ঘটনার বিবরণে জানা যায়, নোনাছড়া এডিসি ভিলেজের মলসম পাড়ার জনজাতিদের ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব। জ্বরে আক্রান্ত হয়ে বুথপ্রাণী মলসম এর মা ব্রেকেনা মলসম( 50) বিনাচিকিৎসায় কাতরাচ্ছিল।

ব্রেকেনার শারীরিক অবস্থার অবনতি প্রত্যক্ষ করে পরিবারের লোকজন তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুুড়া হাসপাতালে দেেড় হাজার টাকা গাড়ি ভাড়া লেগেছে বলে জানা গেছে। ব্রেকেনা মলসমের রক্তের নমুনায় ম্যালেরিয়া রোগের জীবাণু ধরা পড়ে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। রাস্তা খারাপ থাকার কারণে কোনো যানবাহন নুনাছড়া এলাকায় যায় না। এই অবস্থায় আরও বেশ কয়েকজন জনজাতি অংশের মানুষজন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে নিজ নিজ ঘরে কাতরাচ্ছে বিনা চিকিৎসায়। ওইসব ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীরা অর্থের অভাবে তেলিয়ামুড়াতে এসে চিকিৎসা পরিষেবাও নিতে পারছে না বলে অভিযোগ। নুনাছড়া এডিসি ভিলেজের মলসম পাড়াতে ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব চলতে থাকলেও মুঙ্গিয়াকামী স্বাস্থ্য প্রশাসন বেখবর। এই অবস্থায় এলাকাতে যদি অতি দ্রুত স্বাস্থ্য শিবির করানো না হয় তবে অবস্থা বেগতিক আকার নিতে পারে বলে আশঙ্কা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top