News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীর্ষ আদালতের সামনে আগুন লাগিয়েছিলেন শরীরে, পুরুষের পর মহিলারও মৃত্যু
Image

শীর্ষ আদালতের সামনে আগুন লাগিয়েছিলেন শরীরে, পুরুষের পর মহিলারও মৃত্যু

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রাণে বাঁচানো সম্ভব হল না, বিগত ৮-দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে চোখই বুঝে ফেললেন। গত ১৬ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন একজন মহিলা ও পুরুষ। গত ২১ আগস্ট, শনিবার মৃত্যু হয়েছিল ওই পুরুষের। এবার ওই মহিলাও প্রাণ হারালেন।

গত ১৬ আগস্টের ঘটনা। সুপ্রিম কোর্টের গেট নম্বর ডি থেকে শীর্ষ আদালত চত্বরে প্রবেশ করার সময় ওই দু’জনকে আটকে দেন নিরাপত্তা রক্ষীরা। সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করার জন্য পর্যাপ্ত পরিচয়পত্র দেখতে পারেননি তাঁরা। তাই তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরই দু’জন শরীরে আগুন ধরিয়ে দেন। ওই দু’জনকে দগ্ধ অবস্থায় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছিল। গত শনিবার মৃত্যু হয়েছিল পুরুষের, মঙ্গলবার ওই মহিলারও মৃত্যু হল।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top