News Flash

  • Home
  • দেশ
  • Uncontrolled market : নিয়ন্ত্রণহীন বাজার, নির্বিচারে ক্রেতাদের গলা কাটছে ব্যবসায়ীরা, প্রশাসন নির্বিকার
Image

Uncontrolled market : নিয়ন্ত্রণহীন বাজার, নির্বিচারে ক্রেতাদের গলা কাটছে ব্যবসায়ীরা, প্রশাসন নির্বিকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম রকেট গতিতে বাড়ছে৷ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বাজার৷ প্রতিটি বাজারে ক্রেতাদের পকেট কাটছে বিক্রেতারা৷ রাজ্য সরকারের মহকুমা প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেই৷ এককথায় নির্বিকার প্রশাসন৷ রাজধানী আগরতলা শহরের প্রধান প্রধান বাজারগুলিতে শাকসব্জির দাম ব্যবসায়ীর একেক দিন একেক রকম ভাবে স্থির করে ক্রেতাদের পকেট কাটছে৷ মহারাজগঞ্জ বাজার থেকে বেরিয়ে আশেপাশের যেকোন বাজারে গেলে প্রতিটি শাকসব্জির কেজি দরে নূ্যনতম দশ টাকা বেশীতে বিক্রি করছে ব্যপারীরা৷


মর্জিমাফিক দাম নির্ধারণ করা হচ্ছে বাজারে৷ যদিও একই শাকসব্জি এক জায়গা থেকে মূলতঃ পাইকারি দরে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা৷ তারপর নিজেদের মতো করে শাকসব্জির দাম বাড়িয়ে দিচ্ছে৷ রাজধানী আগরতলা শহরের বটতলা বাজার ও মহারাজগঞ্জ বাজার ছাড়া অন্য যেসব বাজার নিত্যদিন বসছে সেগুলিতে দামের রকমফের হচ্ছে৷ বিশেষ করে জেকশন গেইট সংলগ্ণ উজ্জ্বয়ন্ত মার্কেটে (অধুনা তুলসীবতী বাজার) যে শাকসব্জি মিলছে তার সাথে মহারাজগঞ্জ বাজারের দামের ক্ষেত্রে কমপক্ষে দশ টাকার হেরফের৷ উজ্জয়ন্ত মার্কেটে প্রতিটি পদের মূল্য দশ থেকে কুড়ি টাকা বেশীতে বিক্রি করা হয়৷ একই অবস্থা লেইক চৌমুহনী বাজার, চন্দ্রপুর বাজার৷ মঠচৌমুহনী বাজারের কথা বললে তো আঁতকে উঠতে হয়৷ জিবি বাজারেও একই অবস্থা৷
প্রশ্ণ উঠেছে ক্রেতা সাধারণের তরফ থেকে বাজারের উপর কি তাহলে প্রশাসনের কোন নিয়ন্ত্রণ নেই৷ মহকুমা শাসকের কার্যালেয়ে বাজারে পণ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য একটি বিশেষ টিম গঠন করা রয়েছে৷ কোথায় এই টিম৷ আজ মানুষের নাভিশ্বাস উঠেছে৷ প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকায়৷ অবিলম্বে প্রশাসনের জড়তা কাটিয়ে ময়দানে নামতে হবে, এমনটাই দাবী ক্রেতা সাধারণের৷


এদিকে, ক্রেতা সাধারণের আরও অভিযোগ শাক সব্জি ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেগুলি রসুই ঘরে অত্যাবশ্যক- মশুর ডাল, সরিষার তেল এর মূল্য নিয়েও রয়েছে নানা অভিযোগ৷ যদিও কিছুদিন পূর্বে সরিষার তেলের মূল্য নিয়ে মতভেদ দেখা দেওয়ায় প্রশাসনের তরফ থেকে বাজারগুলিতে নজরদারী চালানো হয়েছিল৷ কিন্তু, সেই নজরদারী ও অভিযান বন্ধ হয়ে আছে৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে ক্রেতা সাধারণের পকেট কাটছে ব্যবসায়ীরা৷

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top