News Flash

  • Home
  • Uncategorized
  • Accused again escaped : পুলিশের হেফাজত থেকে ফের পালিয়ে গেল আসামী
Image

Accused again escaped : পুলিশের হেফাজত থেকে ফের পালিয়ে গেল আসামী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২২ আগস্ট৷৷ বিলোনিয়া থানার পুলিশের চোখে ধুলো দিয়ে এই ভাবে অভিযুক্ত আসামি পলায়নের ঘটনা নিয়ে নানান ধরনের প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷ এই দিকে এলাকাবাসীরা মিলে চোর সন্দেহে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিলেও, পুলিশ ঠিক ভাবে ধরে রেখে আদালতে তুলতে পারছে না অভিযুক্তদের৷


বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকায় একটি চুরির মামলায় শুক্রবার রাতে নয়ন বসুকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ নয়নের বিরুদ্ধে বিলোনিয়া থানায় শনিবারে মামলা হয়৷ সেই মোতাবেক নয়নের বিরুদ্ধে পুলিশ ৩৮০/৪৫৭/৩৪ ধারায় মামলা নেয়৷ বিলোনিয়া থানাতে যার মামলার নম্বর ৬৫/২১৷ যথারীতি রবিবার সকাল ১১ টা নাগাদ করোনা পরীক্ষা করার জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর শৌচালয় যাওয়ার নাম করে শৌচালয়ের ভিতরে ঢুকে, শৌচালয়ের একটা জানালার ভেন্টিলেশন ভেঙ্গে সে পালিয়ে যেতে সক্ষম হয়৷ শৌচালয় থেকে বেরিয়ে না আসার পর পুলিশ শৌচালয়ের দরজা ভেঙ্গে ঢুকে দেখে শৌচালয় এর মধ্যে নয়ন নেই৷ সেই খবর ছড়িয়ে পড়তেই পুলিশ এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে৷ অভিযুক্ত আসামি নয়নকে ধরতে পুলিশ প্রশাসন দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top