News Flash

  • Home
  • দিনের খবর
  • Incidence of corona in the state dropped : রাজ্যে ফের করোনার প্রকোপ নামল দুই শতাংশের নিচে, ২৪ ঘন্টা ছিল মৃত্যুহীন
Image

Incidence of corona in the state dropped : রাজ্যে ফের করোনার প্রকোপ নামল দুই শতাংশের নিচে, ২৪ ঘন্টা ছিল মৃত্যুহীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ ত্রিপুরায় ফের করোনার দৈনিক সংক্রমণ দুই শতাংশের নিচে নেমেছে৷ নিয়ন্ত্রণে আসতে এখনো অনেকটা সময় লাগবে বলেই মনে হচ্ছে৷ তবে, গত ২৪ ঘন্টা ত্রিপুরা ছিল করোনায় মৃত্যুহীন৷ এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ পাশাপাশি, ২৩৭ জন সুস্থ হয়েছেন৷ সংক্রমণের হার কমে হয়েছে ১.৭৯ শতাংশ৷ তাতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাড়িয়েছে ১১৭০ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৩১২ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৬৫৮ জনকে নিয়ে মোট ৪৯৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআরে ৭ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৮২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৮৯ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে৷ সংক্রমণের হার কমে হয়েছে ১.৭৯ শতাংশ৷


এদিকে, সুস্থতা স্বস্তি দিয়ে চলেছে৷ গত ২৪ ঘণ্টায় ২৩৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১১৭০ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮১৮২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৭৯৮০৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৮৩ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৭.৬১ শতাংশ৷ এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৮২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৪ জন, দক্ষিণ জেলায় ৯ জন, গোমতি জেলায় ১৪ জন, ধলাই জেলায় ২ জন, সিপাহিজলা জেলায় ৫ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৯ জন, উনকোটি জেলায় ১৩ জন এবং খোয়াই জেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top