News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে লেবানন আসছে ইরানি তেলবাহী জাহাজ
Image

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে লেবানন আসছে ইরানি তেলবাহী জাহাজ

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে লেবাননে তেলবাহী জাহাজ পাঠাচ্ছে ইরান । দেশটিতে তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় জরুরিভিত্তিতে দুটি জাহাজে করে তেল পাঠাচ্ছে ইরান।

প্রচণ্ড জ্বালানি সংকটে ভোগা লেবাননের জন্য এর আগে কয়েক দফায় হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ইরান থেকে তেল আমদানির ইচ্ছা ব্যক্ত করেছেন। লেবাননের জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য ইরান থেকে তেল আনার ব্যবস্থা করা হয়েছে। এরইমধ্যে তেলভর্তি জাহাজ ইরান থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ পরপর রওনা দেবে।


তেলবাহী জাহাজে কোনও ধরনের নাশকতা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করেছে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ।লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদ জানান হিজবুল্লাহ মহাসচিব । হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরান থেকে কয়েকটি জাহাজে করে জ্বালানি তেল আনা হচ্ছে এবং সমুদ্রে এসব জাহাজকে হিজবুল্লাহ লেবাননের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top