News Flash

  • Home
  • Uncategorized
  • Resumption of closed local trains : বন্ধ করে রাখা লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবি
Image

Resumption of closed local trains : বন্ধ করে রাখা লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। পরিস্থিতির কারণে বন্ধ করে রাখা লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবিতে শুক্রবার ধর্মনগর রেল স্টেশন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে রেলস্টেশনে ধরনা সংগঠিত করা হয়। ধর্মনগর -আগরতলা এবং ধর্মনগর- শিলচরের মধ্যে সকাল বেলা লোকাল রেল চালুর দাবিতে শুক্রবার বিজেপি যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে ধর্মনগর রেলস্টেশনে ধর্নায় সামিল হলেন রাজ্য বিধান সভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেন।

এই ধর্না সম্পর্কে বলতে গিয়ে উপাধ্যক্ষ জানিয়েছেন, তারা আজকে শুধু শান্তি পূর্ণ আন্দোলন করছেন ।কোন ধরনের রেল পথ অবরোধ অথবা রেল আটকে দেওয়া হচ্ছে না।শুধু মাত্র রেলওয়ের উর্ধতন কতৃপক্ষের নজরে সাধারণ মানুষের দাবী পৌছে দেওয়ার জন্যে আজকে তারা ধর্নায় সামিল হয়েছেন।তবে ইতিমধ্যেই যদি লোকাল ট্রেন চালু না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন উপাধ্যক্ষ। করোনা পরিস্থিতির কারণে রাজ্যেও আগরতলা ধর্মনগর এবং ধর্মনগর শিলচর লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি ডেমো ট্রেন চলাচল করছে। তাতে যাত্রীদুর্ভোগ চরমে ধারণ করেছে। সে কারণেই দ্রুত লোকাল ট্রেন চালু করার দাবিতে তারা আন্দোলনে সামিল হয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top