News Flash

  • Home
  • Uncategorized
  • Worker died after being electrocuted : বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বেসরকারী বিদ্যুৎ কর্মীর
Image

Worker died after being electrocuted : বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বেসরকারী বিদ্যুৎ কর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। ধলাই জেলার গন্ডা ছড়ায় বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বেসরকারী বিদ্যুৎ কর্মীর। মৃত ব্যক্তির নাম অনিভাস সরকার। বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আরো এক বেসরকারি বিদ্যুৎ কর্মীর।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বেসরকারি বিদ্যুৎ কর্মীর নাম অনিভাস সরকার। বাড়ি গন্ডাছড়া থানাধীন নারায়নপুর এডিসি ভিলেজের জয় কিশোর প্রধান পাড়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ। এই সময় সে বিষ্ণুরাম পাড়ায় বিদ্যুত লাইন সারাই করছিল। তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। সহকর্মীরা সেখান থেকে তাকে দ্রুত গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অনিভাস সরকার গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরের বেসরকারী কোম্পানির অধীনস্থ বেসরকারী কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top