News Flash

  • Home
  • Uncategorized
  • Three youths beaten : গরু চোর সন্দেহে তিন যুবককে পিটিয়ে রক্তাক্ত করে পুড়িয়ে ফেলা হল গাড়ি ও বাইক, উত্তেজনা বক্সনগরে
Image

Three youths beaten : গরু চোর সন্দেহে তিন যুবককে পিটিয়ে রক্তাক্ত করে পুড়িয়ে ফেলা হল গাড়ি ও বাইক, উত্তেজনা বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৮ আগস্ট৷৷ গরু চোর সন্দেহে এলাকাবাসীরা বাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া সহ তিন যুবককে আটক করে প্রচণ্ড মারধোর৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার মধ্যরাতে বক্সনগর এলাকার কয়েকজন ব্যবসায়ী বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কিছু কাপড়ের গাইট বক্সনগর সীমান্ত দিয়ে বিএসএফের কড়া টহলের কারণে পাচার করতে না পেরে সোনামুড়া থানাধীন কমলনগর আনন্দপুর এলাকার সীমান্ত দিয়ে পাচার করতে বক্সনগর এলাকা থেকে দুইটি বুলেরো পিকআপ গাড়ি দিয়ে কাপড় সহ ২০ থেকে ২৫ জনের লেবার যায়৷


গাড়িগুলি লেবার ও পাচার সামগ্রী সীমান্তে নামিয়ে আনন্দপুর এলাকার একটি রাবার বাগানের সামনেই লেবার গুলিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে গাড়ির চালক ডালিম মিয়া ও দুই লেবার৷ পরবর্তী সময়ে আনন্দপুর এলাকার সমীর রায় ও রণজিৎ রায়ের বাড়ি থেকে মোট পাঁচটি গরু চোরের দল চুরি করে রাবার বাগানে নিয়ে গিয়ে রাবার গাছের সাথে বেঁধে রাখে৷ হয়তো ব্যবসায়ীদের কথাবার্তা চোরের দল শুনতে পেয়ে গরু গাছে বেঁধে পালিয়ে যায়৷ আর তখন গরুর মালিক তাদের ঘরে গরু না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর রাবার বাগানে এসে গরু গুলি খুঁজে পায়৷ রাবার বাগানের সাথে ছিল টি আর -০১টি -১৫৪২ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়িসহ সাথে ছিল ১৫০ মডেলের একটি পালসার বাইক৷


গাড়ির মধ্যে ছিল গাড়ির চালক ডালিম মিয়াসহ সুমন মিয়া ও বক্সনগর এলাকার শাহিনুল হক নামে এক যুবক৷ গ্রামবাসী তাদের দেখতে পেয়ে চোর সন্দেহে করে গাড়ি থেকে নামিয়ে প্রচণ্ড মারধোর করে৷ এই ঘটনা ব্যবসায়ীরা টের পেয়ে কমলনগর এলাকার প্রধানকে বিষয়টি জানালে প্রধান সাহেব সোনামুড়া থানার খবর দিয়ে সন্দেহ করা তিন ব্যক্তিকে থানায় তুলে দেয়৷পরবর্তী সময়ে গ্রামবাসীরা আচমকা গাড়ি ও বাইকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়৷ তাতে গাড়িও বাইক পুড়ে ছাই হয়ে যায়৷ গাড়ির মালিক কলমচৌড়া থানাধীন পুটিয়া এলাকার এক নং ওয়ার্ডের ডালিম মিয়ার৷ বাইকের মালিক বক্সনগর এলাকার৷


বিনা দোষে তাদের এই দুই দুই জনের বাইক ও গাড়ি খোয়াতে হলো৷ অপরদিকে চোর সন্দেহ করা তিন ব্যক্তির নামে সোনামুড়া থানায় চুরির মামলা নেয়া হয়৷ চুরি করা সন্দেহে তিন ব্যক্তিকে এলাকাবাসীর প্রচণ্ড মারধোরে সোনামুড়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন৷ যদি পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারতো তাহলে এই তিনজন যুবককে গ্রামবাসী প্রাণে মেরে ফেলতো৷ মামলাও নাম্বার ছিল ৭৫/২০২১. পুলিশ যে ধারায় মামলাটি নেয় ৪৫৭/৩৮০. জানা গেছে কিছুদিন পূর্বেও সোনামুড়া থানাধীন মতি নগর এলাকায় কোন জানান দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন অন্য একটি গাড়ি পুড়িয়ে ফেলে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top