News Flash

  • Home
  • Uncategorized
  • বাইডেন তুমি বিশ্বাসঘাতকতা করেছো, আমেরিকায় আফগানদের বিক্ষোভ
Image

বাইডেন তুমি বিশ্বাসঘাতকতা করেছো, আমেরিকায় আফগানদের বিক্ষোভ

ওয়াশিংটন, ১৬ আগস্ট (হি.স.): হোয়াইট হাউসের বাইরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন আফগানিস্তানের নাগরিকরা। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য বাইডেনকেই দায়ী করেছেন আফগান নাগরিকরা। হোয়াইট হাউসের বাইরে আফগান নাগরিকরা স্লোগান দিতে থাকেন, “বাইডেন তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, বাইডেন তুমিই দায়ী।”

যা ঘটছে আফগানিস্তানে, তার জন্য আমেরিকাকেই দায়ী করছে আন্তর্জাতিক মহল। ভবিষ্যতে যা ঘটবে, তার জন্য আমেরিকাই দায়ী থাকবে, বলছেন অনেকেই। এবার আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আফগান নাগরিকরা। সরাসরি প্রেসিডেন্ট বাইডেনকেই আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন তাঁরা। বিক্ষুব্ধ আফগান নাগরিকরা জানিয়েছেন, “আমাদের নাগরিকদের হত্যা করছে তালিবানরা। মহিলাদের কোনও স্বাধীনতা নেই সেখানে।” অন্য একজন বলেছেন, “আমরা শান্তি চাইছি।..যদি তালিবান দখলে নেয়, তাহলে হাজার হাজার ওসামা বিন লাদেন তৈরি হবে, হাজার হাজার মুল্লাহ ওমর তৈরি হবে…তারা পাকিস্তানের সঙ্গে একত্রিত হবে ও মধ্য এশিয়ার সর্বত্র যাবে।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top