News Flash

  • Home
  • Uncategorized
  • Menbar’s lathiyal forces tormented : ঘর বন্টন নিয়ে বক্সনগরে গ্রামসভায় মেন্বারের লাঠিয়াল বাহিনীর তান্ডব
Image

Menbar’s lathiyal forces tormented : ঘর বন্টন নিয়ে বক্সনগরে গ্রামসভায় মেন্বারের লাঠিয়াল বাহিনীর তান্ডব

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ আগস্ট৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গ্রামসভাকে কেন্দ্র করে বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া পঞ্চায়েতে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে৷ ঘটনায় নিগৃহীত হয়েছে পঞ্চায়েত সচিব থেকে শুরু করে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা৷ জানা গেছে, শনিবার দুপুর দুইটায় আড়ালিয়া পঞ্চায়েত এলাকার মুক্তমঞ্চে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিষয়ে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়৷


গ্রাম সভাতে পঞ্চায়েত সচিব থেকে শুরু করে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ এদিনের সভায় পর্যবেক্ষক হিসেবে ছিলেন এগ্রি সুপারিনটেন্ডেন্ট মনিষ দাস৷ এছাড়াও এলাকার শতাধিক সাধারণ জনগণ সেই সভায় উপস্থিত ছিলেন৷ তবে সভার কাজ শুরুতেই পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি ফিরোজ মিয়া সেখানে লংকা কান্ড ঘটিয়ে দেয়৷ উপস্থিত শতাধিক জনতার সামনে লাঠিসোটা নিয়ে নিজের বাহুবল প্রয়োগ করে শারীরিক ভাবে নিগ্রহ করেছেন পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে৷ জানা গেছে, পঞ্চায়েত থেকে ঘরের জন্য সম্প্রতি ১২৮ জনের নামের তালিকা তৈরি হয়৷ সেই নামের তালিকা নিয়ে তীব্রভাবে আপত্তি জানায় পঞ্চায়েত সদস্য ফিরোজ মিয়া৷

তার অভিযোগ সুবিধাভোগী চয়নে লবিবাজি করা হয়েছে৷ ফলে সেই নামের তালিকা গুলো প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য হতে পারে না৷ তবে সভা শুরুতেই বাকবিতণ্ডা হতে থাকলেও এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়াতে থাকে এবং পরবর্তীতে সেই স্থানে লাঠিয়াল বাহিনীর উপস্থিতিতে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে৷ সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ৷ পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ঘটনা প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণে আসে৷ যদিও এই দিনে আর গ্রাম সভার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি৷ তবে পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সভা চলাকালীন সময়ে এমন উশৃংখলতার ফলে এলাকায় ছিঃ ছিঃ রব পড়ে যায়৷

Releated Posts

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top