News Flash

  • Home
  • দিনের খবর
  • Demand of road reforms : রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হলেন মধুপুর পঞ্চায়েতের জনগণ
Image

Demand of road reforms : রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হলেন মধুপুর পঞ্চায়েতের জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হলেন কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুর পঞ্চায়েতের জনগণ। অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কমলাসাগর বিধানসভাৱ দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের ১৪ কার্ড এলাকার রাস্তার বেহাল দশা। তাতে ক্ষুব্দ জনগণ ।স্থানীয় নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপণ করছেন সেই রাস্তার মধ্যে।

এলাকার জনগণের অভিযোগ গত ২ বছর যাবৎ বারবার স্থানীয় পঞ্চায়েতে জানানোর পরেও কোনো ভূমিকা নেয় নি। সে রাস্তা দিয়ে আসা-যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেই হাটু পর্যন্ত জল জমে কাদায় পরিণত হয়ে যায়। যার ফলে এলাকার জনগণের আসা যাওয়া বন্ধ হয়ে যায়। সেই রাস্তাটি আগরতলা কমলাসাগর মূল সড়ক থেকে বের হয়ে ১৪ কার্ড পুরাথল,কইয়াডেপা কামথানা ইত্যাদি যাওয়ার একমাত্র রাস্তা। নিত্যদিন হাজার হাজার জনগণ বাইক স্কুটার নিয়ে সেই রাস্তা দিয়ে যেতে বাধ্য হচ্ছে। তাই শেষ পর্যন্ত জনগণ তিতিবিরক্ত হয়ে শনিবার সকাল বেলা রাস্তার মধ্যে ধানের চারা রোপণ করতে শুরু করেন তাদের দাবি অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য। নতুবা বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকাবাসী ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top