News Flash

  • Home
  • Uncategorized
  • Death of the Jagannath Dighi fish : উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘির মছের মৃত্যু ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে
Image

Death of the Jagannath Dighi fish : উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘির মছের মৃত্যু ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১৪ আগস্ট।। উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘির মছের মৃত্যু ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জগন্নাথ দিঘির পবিত্রতার উপর গুরুত্ব আরোপ করেছেন অনেকেই। লেকসিটি নামে পরিচিত উদয়পুর শহর।রাজন্য আমলে একাধিক দীঘি খনন করা হয়েছিল । বর্তমানে রাজ্যের বেশকিছু দিঘি পরিচর্যার অভাবে ভুগছে। যার মধ্যে অন্যতম হলো উদয়পুর জগন্নাথ দীঘি। রাজন্য আমলে তৈরী এই দীঘিটি। বর্তমানে পরিচর্যার অভাবে বহু মাছ মরে ভেসে উঠতে দেখা যায় উদয়পুর জগন্নাথ দীঘিতে।

মূলত কি কারণে মাছ গুলি মারা যাচ্ছে সে বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা কিছুই বলতে পারছেনা। পাশাপাশি জানা যায় রাত হলেই জগন্নাথ দীঘির চারপাশে মদের আসর বসে। সবকিছু জেনেশুনেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি জগন্নাথ দীঘিতে মদের বোতল সহ নেশাদ্রব্যের বোতল প্রায় প্রতি সময়ে পাওয়া যায়। মদের বোতল ভাসমান অবস্থায় দেখা যায় জগন্নাথ দীঘিতে। জগন্নাথ দীঘির চার পাশে মদের আসর বন্ধ করার জন্য দাবি উঠেছে ।মদের বোতল এবং ময়লা বেশ কিছুদিন পরপর আবর্জনা গুলি পরিষ্কার করেন জগন্নাথ দীঘির মৎস্য কমিটির লোকজনেরা।জগন্নাথ দীঘি পবিত্রতা দিঘির পবিত্রতা বজায় না রাখলে জগন্নাথ দীঘি মাছের মৃত্যুর ঘটনা আরো বৃদ্ধি পাবে বলে অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top