News Flash

  • Home
  • দিনের খবর
  • দৈনিক সংক্ৰমণ কমে ৩৮,৬৬৭, ভারতে করোনায় আরও ৪৭৮ জনের মৃত্যু
Image

দৈনিক সংক্ৰমণ কমে ৩৮,৬৬৭, ভারতে করোনায় আরও ৪৭৮ জনের মৃত্যু

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): ভারতে ফের কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও ৫০০-র নীচে নেমে গিয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন, এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। শুক্রবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৫,৭৪৩ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,৮৭,৬৭৩ জন, বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,৪৪৬ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ২২,২৯,৭৯৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৩৮,৬৬৭ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৪৯৩ জন। ভারতে ৫৩.৬১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৫৩,৬১,৮৯,৯০৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ৬৩,৮০,৯৩৭ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৭৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩০,৭৩২ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৫,৭৪৩ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,১৩,৩৮,০৮৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৪৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৫৩ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার ৯০৩ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top