News Flash

  • Home
  • খেলা
  • ঠিকভাবে অধিবেশন চালাতে চাইছে না কেন্দ্র, আলোচনা থেকে পালাচ্ছে : শশী থারুর
Image

ঠিকভাবে অধিবেশন চালাতে চাইছে না কেন্দ্র, আলোচনা থেকে পালাচ্ছে : শশী থারুর

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.) : কেন্দ্র সঠিকভাবে অধিবেশন চালাতে চাইছে না। সরকার আসলে আলোচনা থেকে পালিয়ে যেতে চাইছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বৃহস্পতিবার বিজয় চকে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “সঠিকভাবে সংসদের অধিবেশন চালাতে চাইছে না কেন্দ্র। আলোচনা না করেই আইন পাশ করছে সরকার। কোভিড-১৯ টিকাকরণ, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, কৃষি আইন নিয়ে আলোচনা হওয়া দরকার, কিন্তু সরকার আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে।”

কৃষি আইন ও পেগাসাস-সহ অন্যান্য ইস্যুতে নিজেদের অবস্থান স্থির করতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি। প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে সংসদ থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করে কংগ্রেস, শিবসেনা-সহ বিরোধী দলগুলি। মিছিল করে বিজয় চক পর্যন্ত যান রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শশী থারুর, সঞ্জয় রাউতরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, “পেগাসাস, কৃষি আইন-সহ একাধিক বিষয় সংসদে উত্থাপন করেছি। কিন্তু আমাদের সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাই এই প্রতিবাদ।”

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top