News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister’s convoy disrupted : ধর্মনগরে তৃণমূলের বিক্ষোভ বাধাপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কনভয়
Image

Chief Minister’s convoy disrupted : ধর্মনগরে তৃণমূলের বিক্ষোভ বাধাপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কনভয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ তৃণমূলের বিক্ষোভ আন্দোলনে আজ বাধাপ্রাপ্ত হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কনভয়৷ ধর্মনগরে অনুষ্ঠান শেষে হেলিপ্যাডে ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয় বাধাপ্রাপ্ত হয়৷ পরে অন্য রাস্তা দিয়ে তাঁকে হেলিপ্যাডে নেওয়া হয়েছে৷ তৃণমূল নেতা সুবল ভৌমিকের অভিযোগ, বিজেপি সমর্থিত দুষৃকতকারীরা তৃণমূল ভবনে ভাঙচুর করেছে৷ তাই, আমরা বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছি৷ তৃণমূলের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে৷


আজ শনিবার ধর্মনগর সাব-জেলের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বটরশিস্থিত হেলিপ্যাড থেকে নেমে মুখ্যমন্ত্রী সোজা অনুষ্ঠানস্থলে চলে যান৷ অভিযোগ, তিনি যাওয়ার পর ওই এলাকায় অবস্থিত তৃণমূল ভবনে দুষৃকতকারীরা হামলা করেছে৷ হামলার নিন্দা জানিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷


এদিকে, অনুষ্ঠান শেষে হেলিপ্যাডে ফিরছিলেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূল কর্মীরা বিক্ষোভ আন্দোলন থেকে ক্রমশ রাস্তা অবরোধে শামিল হন৷ ফলে, রাস্তায় আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়৷ বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও অবরোধ ওঠে না যাওয়ায় অন্য রাস্তা দিয়ে নেওয়া হয়েছে কনভয়৷ জানা গেছে, কৃষ্ণপুর এলাকা দিয়ে ঘুরে মুখ্যমন্ত্রীর কনভয় হেলিপ্যাডে গিয়েছে৷
অন্যদিকে, তৃণমূল নেতা সুবল ভৌমিক পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন৷ পুলিশ তাঁদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও তাঁরা উল্টে পুলিশের সাথে তীব্র বাদানুবাদ শুরু করেন৷ তাতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে পুলিশ তৃণমূল কর্মীদের গ্রেফতার করে অন্যত্র নিয়ে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top