News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister visitted TSR camp : ১০ নং টি এস আর ব্যাটেলিয়নের চার্লি কোম্পানির ক্যাম্প পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

Chief Minister visitted TSR camp : ১০ নং টি এস আর ব্যাটেলিয়নের চার্লি কোম্পানির ক্যাম্প পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। নয়াদিল্লিতে অবস্থানরত টি এস আর জওয়ানরা রাজ্যের নাম উজ্জল করছেন নয়াদিল্লিতে অবস্থানরত রাজ্যের টি এস আর জওয়ানরা নিজেদের কাজের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জল করছেন৷ রাজ্যে শান্তি স্থাপনেও বিশেষ ভূমিকা রয়েছে টি এস আর জওয়ানদের৷ আজ খোয়াই জেলার ১০ নং টি এস আর ব্যাটেলিয়নের সি (চার্লি) কোম্পানির কলাবাগান ক্যাম্প পরিদর্শন শেষে জওয়ানদের সাথে মতবিনিময় করার সময় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি টি এস আর ব্যাটেলিয়নের ক্যাম্প তিনি পরিদর্শন করবেন৷ এদিন তিনি জওয়ানদের ব্যারাক, খাবার ঘর সহ ক্যাম্পের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন৷ এই ক্যাম্পে কর্তব্যরত রয়েছেন ৩০ জন টি এস আর জওয়ান৷ জওয়ানদের সাথে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন সুুযোগ সুুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবরও নেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ভি আই পি নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবেতেই ডাক পড়ে টি এস আর জওয়ানদের৷ নিজেদের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিয়েছে এই বাহিনীর জওয়ানরা৷ এমনকি এক সময়ের ত্রিপুরার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই বাহিনীর জওয়ানরা৷ মুখ্যমন্ত্রী বলেন, টি এস আরের অধিকাংশ জওয়ানই ক’ষক পরিবার থেকে এসেছেন৷ তাদের পরিবার একদিকে যেমন আমাদের অন্নের যোগান দিচ্ছেন তেমনি তাদের সন্তানেরা নাগরিকদের সুুরক্ষার দায়িত্বে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী টি এস আর জওয়ানদের স্থানীয় এলাকায় কোভিড টিকাকরণ সম্পর্কে জনজাগরণ তৈরি করতে পরামর্শ দেন৷


মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার যখন টি এস আর জওয়ানদের দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নেয় তখন অনেক বিদ্রপের মুখে পড়তে হয়েছিলো৷ জওয়ানদের বনবাসে পাঠানো হচ্ছে বলেও একটা অংশ সমালোচনা করেছিলো৷ কিন্তু দিল্লিতে পাঠানো সেই টি এস আর জওয়ানরা এখন নিজের কাজের মধ্য দিয়ে ত্রিপুরার নাম উজ্জল করছেন৷ তাদের থেকে অভি’তা নিয়ে বহু জওয়ান বহির্রাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন৷ আরও একটি রাজ্যে টি এস আর জওয়ানদের পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের৷ এজন্য প্রচুর আবেদন জমা পড়েছে বলেও তিনি জানান৷ এই বাহিনীর নামের সঙ্গে যেহেতু ত্রিপুরার নাম জড়িত তাই তাদের কাজের মাধ্যমে রাজ্যের মুখ উজ্জল করতে জওয়ানদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করলে এর মূল্যায়ন হবেই৷ পদ বড় নয়৷ সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করাটাই বড় কথা৷ এদিন টি এস আর ক্যাম্প পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক মিতা মল প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top