News Flash

  • Home
  • Uncategorized
  • Violence at hospital : বিশালগড় মহকুমা হাসপাতালে বিজেপি মহিলা মোর্চা মন্ডল সভানেত্রীর ভাইয়ের তাণ্ডব
Image

Violence at hospital : বিশালগড় মহকুমা হাসপাতালে বিজেপি মহিলা মোর্চা মন্ডল সভানেত্রীর ভাইয়ের তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। বিশালগড় মহকুমা হাসপাতালে বিজেপি মহিলা মোর্চা মন্ডল সভানেত্রীর ভাইয়ের তাণ্ডব ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বেসরকারি নিরাপত্তারক্ষীকে মারধর করার হুমকি দিয়েছে অভিনেত্রীর ভাই।


বিশালগড় মহকুমা হাসপাতালে এক বেসরকারি নিরাপত্তাকর্মীকে মারধর করার হুমকির ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদপত্রে জানা গেছে বিশালগড় বিজেপি মহিলা মোর্চা মন্ডল সভানেত্রী পিংকি মন্ডল এর ভাই গোবিন্দ মন্ডল একটি বাইক নিয়ে বিশালগড় মহাকুমা হাসপাতালে যায়। বাইকটি হাসপাতালে মূল ফটকের সামনে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মী রাজু মিয়া ওই যুবককে বাইকটি অন্যত্র রাখার কথা বলে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি মহিলা মন্ডল সভানেত্রীর ভাই গোবিন্দ মন্ডল।সে বেসরকারি নিরাপত্তা কর্মীকে দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি তাকে মারধোর করতে উদ্যত হয়। এ নিয়ে বিশাল কর্মকার হাসপাতাল চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শাসক দলের নেত্রী ভাইয়ের তাণ্ডবে হাসপাতালে রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিরাপত্তাকর্মী সঠিক কথাই বলেছিল। কিন্তু শাসক দলের নেত্রীর ভাই বলে কথা। সে ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি নিরাপত্তা কর্মীকে মারধর করতে উদ্যত হয়। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে শাসক দলের মহিলা নেত্রীর ভাই বিশালগড় এলাকায় প্রতিনিয়তই মানুষের সঙ্গে অভব্য আচরণ করে থাকে বলে অভিযোগ। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top