News Flash

  • Home
  • খেলা
  • Police beat up students : পর্ষদের ফলাফলে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের ধরণা, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, পিটিয়ে তাড়াল পুলিশ
Image

Police beat up students : পর্ষদের ফলাফলে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের ধরণা, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, পিটিয়ে তাড়াল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার আগরতলায় শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ আন্দোলন সংঘটিত করেছে ছাত্র সংগঠন এনএসইউআই৷ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল মূল্যায়নের মাধ্যমে সব ছাত্র-ছাত্রীদের বিষয়টি বিবেচনা করা হবে৷ কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক ছাত্র-ছাত্রী কে পাস করিয়ে দেওয়া হয়নি৷ আবার অনেকে আশানুরুপ নম্বর পায়নি৷ বিষয়টি নিয়ে অসন্তোষ দিনের-পর-দিন ক্রমশ বাড়ছে৷ ছাত্র সংগঠন এন এস ইউ আই এই ইস্যুতে আন্দোলন করার উদ্যোগ গ্রহণ করেছে৷ ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা পথ অবরোধ, সুকলে তালা ঝোলানো সহ নানা ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷


এসব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ মঙ্গলবার বেশ কিছু সংখ্যক অনুত্তীর্ণ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে মন্ত্রী প্রথম মান্নাতের বাড়ির সামনে পথ অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র ছাত্রীরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সেখান থেকে উঠে যাওয়ার জন্য পুলিশের তরফ থেকে বারবার অনুরোধ জানানো হয়৷ কিন্তু আন্দোলনকারীরা অবস্থানে অনড় থাকে৷ তারা দাবি জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষকে অনুরোধ জন্য ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে৷


আগরতলা শহরের বাদুরতলা চৌমুহনীতে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ এর বাড়ির সামনে যখন আন্দোলন চলছিল সেই খবর পেয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজীব সিনহা সহ অন্যান্যরা আন্দোলন ছুটে যান৷ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরোধী সিনহা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছিলেন এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে৷ কিন্তু শিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করেননি৷ বীরোচিত বাবু আরো বলেন দেশের বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করতে না পারায় প্রায় সকল ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়া হয়েছে৷ রাজ্যেও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি দাবি জানিয়েছেন৷ এনএসইউ আই এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ বলে ঘোষণা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top