News Flash

  • Home
  • দিনের খবর
  • Hybrid rice seeds were distributed : হাইব্রিড ধান বীজ বিতরণ করলো ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে
Image

Hybrid rice seeds were distributed : হাইব্রিড ধান বীজ বিতরণ করলো ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার কমলপুরের মানিক ভান্ডার মৈত্রী ভবনে বাছাই করা কৃষকদের মধ্যে জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে হাইব্রিড ধান বীজ বিতরণ করলো ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে। কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পাশাপাশি ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা মিশন রাজ্যে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় কৃষকদের নানা সুবিধা দিতে কাজ করে চলেছে ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্র। কৃষি বিজ্ঞান কেন্দ্র ও ভারতীয় জনতা কিষাণ মোর্চার আওতায় বুধবার মাণিক ভান্ডারের মৈত্রী ভবনে মানিক ভান্ডার ক্লাস্টারের ৭০ জন কৃষকদের মধ্যে হাইব্রিড আমন ধানের বীজ বিতরণ করা হল। ১০ হেক্টর জমিতে চাষ হবে পরীক্ষামূলক ভাবে এবং গোটা জেলায় চাষ হবে ১১০ হেক্টর জমিতে। মাণিকভান্ডার মৈত্রী ভবনে এদিনের অনুষ্ঠান সম্পর্কে ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েনটিস্ট ড. প্রদীপ কুমার দাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা কিষাণ মোর্চার কমলপুর মন্ডল কমিটি। স্থানীয় কৃষকরা এই উদ্যোগে যথেষ্ট উপকৃত হবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top