News Flash

  • Home
  • Uncategorized
  • Price hike in supply of CNG : সিএনজি এবং পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
Image

Price hike in supply of CNG : সিএনজি এবং পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। সিএনজি এবং পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এসইউসিআই। বুধবার আগরতলা শহরে এই প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। করোণা পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা যখন বিপর্যস্ত ঠিক সেইসময়ে টি এন জি সি এল সিএনজি এবং বাড়িঘরে পাইপলাইনে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে মূল্য বৃদ্ধি করেছে। টি এন জি সি এলের এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই। সিএনজি মূল্য প্রতি কেজিতে 2 টাকা বৃদ্ধি করা হয়েছে। পাইপলাইনে বাড়িঘরে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে প্রতি ইউনিট মূল্য বৃদ্ধি করা হয়েছে এক টাকা। তাতে মানুষ সমস্যায় পড়েছেন। অবিলম্বে জনস্বার্থবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


কৃষ্ণনগরস্থিত অফিসের সামনে তারা এদিন প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন। তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। পরিষেবার মান আরও উন্নত করতে হবে। প্রতিমাসে নিয়মিত ভাবে মিটার রিডিং করে গ্রাহদের বাড়ি বাড়ি বিলের কাগজ পৌঁছে দিতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top