News Flash

  • Home
  • Uncategorized
  • One worker died tragically : কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের
Image

One worker died tragically : কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। সদর উত্তরের সিধাইয়ের বিজয়নগরের নব নগর পাড়ায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের। শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোহনপুর বিজয়নগর গ্রামের নবনগর পাড়ার বাসিন্দা পলাশ সরকার নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুতে স্তব্দ গোটা এলাকা।জানা যায় ,গতকাল শুক্রবারদিন পলাশ সরকার মধ্য বিজয়নগরের দেবু সূত্রধরের জমিতে কাজে নিয়োজিত ছিলেন।

সেখানেই নাকি জমিতে বিকেলের দিকে জ্ঞানহীন হয়ে পড়েছিল পলাশ।তার নাক-মুখ নিচের দিকে থাকার ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে মারা যায়।সে সময় তার পাশেই জমির মালিক দেবু সূত্রধরও ছিল।কিন্তু মালিক দেবু সূত্রধর এগিয়ে আসেনি।মৃত পলাশ সরকারের ভাই ও প্রতিবেশীরা জানায় জমির মালিক দেবু সূত্রধর যদি সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করত তাহলে সে বেঁচে যেত।তাকে পড়ে থাকতে দেখে জমির মালিক দেবু সূত্রধর কোন কিছু না করে চলে যায় থানাতে পুলিশের কাছে।

এখানেই মৃত পরিবার এবং গ্রামবাসীদের সন্দেহ দানা বাঁধে।মৃত পলাশ সূত্রধরের স্ত্রী ও একটি ছোট বাচ্চা রয়েছে।দেহটিকে মোহনপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর মৃত দেহ শনিবার আনা হয় নবনগর পাড়ায়।মর্মান্তিক এই মৃত্যুতে গোটা পাড়া ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। পরিবারে সে ছিল একমাত্র উপার্জন শীল ব্যক্তি। পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনতা মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top