News Flash

  • Home
  • Uncategorized
  • New rules will be implemented : ত্রিপুরায় গ্রামীণ ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে ও তদারকিতে নতুন নিয়ম লাগু
Image

New rules will be implemented : ত্রিপুরায় গ্রামীণ ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে ও তদারকিতে নতুন নিয়ম লাগু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। গ্রামীণ ক্ষেত্রে ভারত সরকারের সমস্ত ফ্ল্যাগশীপ কর্মসূচি রূপায়ণের সময়মত তদারকি ও গুণমান সুনিশ্চিত করতে গ্রামোন্নয়ন দপ্তরের সমস্ত কাজের তদারকি করবেন সংশ্লিষ্ট রাজ্য, জেলা কিংবা ব্লকস্তুরীয় আধিকারিকগণ।


ত্রিপুরার গ্রামোন্নয়ন দফতর জানিয়েছে, প্রতি মাসের প্রথম দিন অথবা সেদিন ছুটি থাকলে পরবর্তী কাজের দিন এই তদারকি করা হবে। ২ আগস্ট থেকেই এই নিয়ম কার্যকর হবে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের আটজন রাজ্যস্তরীয় আধিকারিককে আটটি জেলায় এই কাজ চালাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনীয়ার, এগজেকিউটিভ ইঞ্জিনীয়ার, বিডিও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনীয়ারগণ এমজিএন আর ই জি এস, পি এম এ ওয়াই (জি) টি আর এল এম, এস পি এম আর এম ইত্যাদি প্রকল্পের কাজ তদারকি করবেন। মূলত, স্বচ্ছ ও পারদর্শিতা আনার লক্ষ্যেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top