News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্রোঞ্জ নিশ্চিত লভলিনার, প্রি কোয়ার্টার থেকে বিদায় সিমরনজিতের
Image

ব্রোঞ্জ নিশ্চিত লভলিনার, প্রি কোয়ার্টার থেকে বিদায় সিমরনজিতের

টোকিও, ৩০ জুলাই (হি.স.): টোকিও অলিম্পিক থেকে দ্বিতীয় পদক আসছে ভারতের ঝুলিতে। চাইনিজ তাইপেইয়ের চেনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিলেন লভলিনা বড়গোহাঁই। সেমিফাইনালে উঠলেন তিনি। ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন লভলিনা। মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিতে চলেছেন লভলিনা। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিংয়ের হাত ধরে। নয় বছর পরে ফের বক্সিংয়ে পদক পাচ্ছে দেশ।

মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) ইভেন্টের সেমিফাইনালে উঠে অলিম্পিকে পদক জয় নিশ্চিত করেছেন লভলিনা। কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে, ৪-১ ব্যবধানে। অন্যদিকে, প্রি কোয়ার্টার থেকেই বিদায় নিলেন সিমরনজিৎ কৌর। ০-৫ ব্যবধানে তাইল্যান্ডের সুদাপর্ন সিসোন্ডির কাছে হেরে গেলেন তিনি। মেয়েদের ১০০ মিটার দৌড়ে হিট থেকেই বিদায় নিলেন দ্যুতি চন্দও। সাত নম্বরে শেষ করলেন তিনি।

Releated Posts

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top