News Flash

  • Home
  • দিনের খবর
  • আফগানিস্তানে বেড়েছে নারী ও শিশু হতাহতের সংখ্যা
Image

আফগানিস্তানে বেড়েছে নারী ও শিশু হতাহতের সংখ্যা

জেনিভা, ২৬ জুলাই (হি. স.): আফগানিস্তানে ঝুঁকির মধ্যে আছে মহিলা ও শিশুরা । সোমবার এমনটাই প্রকাশ্যে এসেছে রাষ্ট্রসংঘ এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে ২০২১ সালের প্রথম ছয় মাসে হতাহত নারী ও শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে রাষ্ট্রসংঘ নিয়মতান্ত্রিকভাবে গণনা শুরু করার পর থেকে যে কোনও বছরের প্রথম ছয় মাসের তুলনায় আফগানিস্তানে ২০২১ সালের প্রথমার্ধে বেশি মহিলা এবং শিশু হতাহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের প্রথম ছয় মাসে এক হাজার ৬৫৯ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৩ হাজার ২৫৪ জন, যা গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে ৪৭ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ছয় মাসে ৪৬৮ শিশু নিহত হয়েছে, যা মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশ। আর আহত হয়েছে ১,২১৪ জন। মহিলা নিহত হয়েছেন ২১৯ জন, আহত হয়েছেন ৫০৮ জন। শুধু মে ও জুন মাসে নিহত হয়েছেন ৭৮৩ জন এবং আহত হয়েছেন এক হাজার ৬০৯ জন। এর মধ্যে ৩৯ শতাংশ হত্যাকাণ্ডের সঙ্গে তালেবান, ৯ শতাংশ ইসলামিক স্টেট, ১৬ শতাংশ অজ্ঞাত, ২৩ শতাংশ সরকারি বাহিনী এবং ২ শতাংশ সরকারপন্থি সশস্ত্রগোষ্ঠী জড়িত বলে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। বাকি ১১ শতাংশ নিহত হয়েছেন বন্দুকযুদ্ধে।


প্রতিবেদনে বলা হয়, মে মাসের পর থেকেই মূলত মৃত্যুর ঘটনা দ্রুত বাড়ছে। কারণ এ সময় থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইতইমধ্যে আফগানিস্তান থেকে ৯৫ শতাংশ সেনা প্রত্যাহার নেওয়ার মধ্যে বেড়েছে সংঘাতের তীব্রতা। একই সঙ্গে ৩১ আগস্ট সেখান থেকে শতভাগ সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

এবিষয়ে আফগানিস্তানবিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিয়নস বলেন, ‘সাধারণ নাগরিকদের ওপর এই সংঘাতের মারাত্মক প্রভাবের দিকে তালেবান ও আফগান নেতাদের মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।’ তিনি আরও বলেন, এই প্রতিবেদন একটি স্পষ্ট বার্তা। যদি সংঘাত দ্রুত শেষ না হয়, তবে বহু মানুষের প্রাণ যাবে।


আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর থেকে তালিবান দেশটির গুরুত্বপূর্ণ বহু স্থলবন্দর, গুরুত্বপূর্ণ অসংখ্য জেলা দখলে নিয়েছে। একই সঙ্গে বহু প্রাদেশিক রাজধানীতে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে ।

Releated Posts

গণতন্ত্র ও দেশগঠনে দায়বদ্ধ নাগরিক তৈরি করতে হবে কলেজগুলিকে: উপরাষ্ট্রপতি

গুয়াহাটি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজ শুধু শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা নয়, বরং গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ…

ByByNews Desk Sep 6, 2026

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর সরকারি সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরকালে…

ByByNews Desk Sep 6, 2026

‘স্বচ্ছতা অভিযানকে গণআন্দোলনে পরিণত করুন’, নাগরিকদের আহ্বান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে চলমান ‘স্বচ্ছতা অভিযান’-কে গণআন্দোলনে পরিণত করার জন্য রাজ্যের…

ByByNews Desk Sep 6, 2026

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ১১ জেলায় ১৬.৮৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

পাটনা, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাজ্যের ১১টি জেলায় প্রায়…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top