News Flash

  • Home
  • বিদেশ
  • CM seeks her health : শতায়ু তারাকন্যা দেব্বর্মা নিয়েছেন কোভিড টিকা, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন
Image

CM seeks her health : শতায়ু তারাকন্যা দেব্বর্মা নিয়েছেন কোভিড টিকা, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। শতায়ু তারাকন্যা দেব্বর্মা কোভিড টিকাকরণে সকলের জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন। ১০৫ বছর বয়সে গতকাল তিনি কোভিডের টিকা নিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সাথে দেখা করেছেন। গোমতী জেলার ব্রক্ষ্মছড়া ভিলেজে তাঁর বাড়িতে গিয়ে স্বাস্থ্যের খোজ নিয়েছেন। তাঁকে একটি হুইল চেয়ার এবং শ্রবণ যন্ত্র ব্যবস্থা করে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিরূপে ১০৫ বছর বয়সী মহিলা তারাকন্যা দেব্বর্মার সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছি। এই বয়সেও কোভিড টিকা গ্রহণ করে তিনি সকলের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি টিকাকরণ নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় তারা তাঁর থেকে প্রেরণা নেবেন।


তিনি বিশ্বাস করেন, আমরা দেশের প্রথম সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন রাজ্য হিসাবে ত্রিপুরাকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারব। ১০৫ বছর বয়সী তারাকন্যা দেববর্মার মতো বীরাঙ্গনা মহিলাদের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। কোভিড টিকার প্রথম ডোজ নেওয়ার পর তিনি সুস্থ আছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।


এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারাকণ্যা দেববর্মাও আপ্লুত। মুখ্যমন্ত্রী তারাকণ্যা দেববর্মার জন্য একটি হুইলচেয়ার ও শ্রবণ যন্ত্র ব্যবস্থা করে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে দেশব্যাপী কোভিড ভ্যাকসিন কর্মসূচি চলছে। আমাদের রাজ্যেও কোভিড ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত করতে রাজ্য প্রশাসন, স্বাস্থ্যদপ্তর ও রাজ্যের সচেতন নাগরিকগণ সহযোগিতা করছেন। রাজ্যের নাগরিকগণ কোভিড ভ্যাকসিন যাতে নিতে এগিয়ে আসে সেজন্য রাজব্যাপী ব্যাপক প্রচার অভিযানও চালানো হচ্ছে। এরই ফলশ্রুতিতে গোমতী জেলার ব্রক্ষ্মছড়া ভিলেজের প্রবীণ রমণী তারাকণ্যা দেববর্মাও কোভিড ভ্যাকসিন নিয়েছেন।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top