News Flash

  • Home
  • বিনোদন
  • ফাইনালে সৌরভ চৌধরি, শুটিং থেকে পদকের সম্ভাবনা উজ্জ্বল ভারতের
Image

ফাইনালে সৌরভ চৌধরি, শুটিং থেকে পদকের সম্ভাবনা উজ্জ্বল ভারতের

টোকিও, ২৪ জুলাই (হি.স.): অলিম্পিকে পদকের সম্ভাবনা উজ্জ্বল করলেন শুটার সৌরভ চৌধরি। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন তিনি। শুধু তাই নয় যোগ্যতা অর্জন পর্বে প্রথম হলেন সৌরভ, পৌঁছে গেলেন মেডেল রাউন্ডে। ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফাইং রাউন্ডে ৫৮৬ পয়েন্ট স্কোর করে এক নম্বরে থেকে ফাইনালে উঠলেন সৌরভ চৌধরি। পদকের আশা বাড়ছে বিশ্বের দুই নম্বর শুটারকে ঘিরে।


তবে ফাইনালে উঠতে পারলেন না আর এক ভারতীয় শুটার অভিষেক বর্মা। পঞ্চম সিরিজ পর্যন্ত ফাইনালে ওঠার অন্যতম দাবিদার ছিলেন অভিষেক। শেষ সিরিজের শেষ দু’টি শটেই পিছিয়ে পড়েন তিনি। ৫৭৫ পয়েন্ট নিয়ে অভিষেক শেষ করেন ১৭ নম্বরে থেকে। শেষ সিরিজে মাত্র ৯২ পয়েন্ট সংগ্রহ করেন অভিষেক বর্মা। তাঁর সাকুল্যে সংগ্রহ দাঁড়ায় ৫৭৫।

Releated Posts

তিজন বাইয়ের প্রয়াণে শোকের ছায়া, ‘লোকশিল্প জগতের অপূরণীয় ক্ষতি’ বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

নয়াদিল্লি, ৫ জুলাই: পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত কিংবদন্তি পাণ্ডবানি শিল্পী তিজন বাইয়ের প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দলমত…

ByByNews Desk Jul 5, 2026

আমির-গৌরীর বিয়ে নিয়ে শুভেচ্ছা জানালেন সোমি আলি, বললেন, ‘সুখকে বেছে নিতে কখনও দেরি হয় না’

মুম্বই, ৪ জুলাই (আইএএনএস): অভিনেতা আমির খানের সঙ্গে গৌরী স্প্র্যাটের ৫ জুলাই অনুষ্ঠিত হতে চলা বিয়ে উপলক্ষে শুভেচ্ছা…

ByByNews Desk Jul 4, 2026

একবার বসেই ৬৪টি রুটি খেয়েছিলেন জন আব্রাহাম, মজার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা

মুম্বাই, ৩ জুলাই (আইএএনএস) : বলিউডের ফিটনেস আইকন হিসেবে পরিচিত অভিনেতা জন আব্রাহাম একবার এক বসাতেই ৬৪টি রুটি…

ByBySandeep Biswas Jul 3, 2026

নেতিবাচকতা উপেক্ষা করে সুখে থাকার বার্তা দিলেন দিলজিৎ দোসাঞ্জ

মুম্বই, ৩ জুলাই (আইএএনএস): সমালোচনা বা নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে বলে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top