News Flash

  • Home
  • Uncategorized
  • Again weekend curfew : ২৪ জুলাই সকাল পাঁচটা থেকে ২৬ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সারা রাজ্যে পুনরায় উইকেন্ড কারফিউ বলবৎ
Image

Again weekend curfew : ২৪ জুলাই সকাল পাঁচটা থেকে ২৬ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সারা রাজ্যে পুনরায় উইকেন্ড কারফিউ বলবৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। ২৪ জুলাই সকাল পাঁচটা থেকে ২৬ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সারা রাজ্যে পুনরায় উইকেন্ড কারফিউ বলবৎ । এছাড়া ২৬ জুলাই সন্ধ্যা ছটা থেকে পহেলা আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ জারি। ২৬ জুলাই দুপুর দুটো থেকে ৩১ জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগরতলা সহ ১২ টি শহর এলাকায় ডে কারফিউ কার্যকর থাকবে। রাজ্যে করোণা ভাইরাস সংক্রমণ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

পরিস্থিতি পর্যালোচনা করে শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত পুনরায় উইকেন্ড কারফিউ জারি করা হয়েছে। আগরতলা শহর রাজ্যের সর্বত্র শনিবার ভোর পাঁচটা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত উইকেন্ড কারফিউ বলবৎ থাকবে।


২৬ জুলাই সন্ধ্যা ছটা থেকে পহেলা আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ জারি থাকবে।এছাড়া ২৬ জুলাই দুপুর দুটো থেকে ৩১ জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগরতলা সহ ১২ টি শহর এলাকায় ডে কারফিউ কার্যকর থাকবে। যে ১২টি শহর এলাকায় কারফিউ জারি থাকবে সেগুলি হল,আগরতলা পুরনিগম এলাকা, রানীরবজার ,খোয়াই ,কৈলাশহর, ধর্মনগর, বিলোনিয়া ,কুমারঘাট, তেলিয়ামুড়া, পানিসাগর ,কমলপুর, মোহনপুর এবং শান্তির বাজার মিউনিসিপাল এলাকা।

প্রশাসনের তরফ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে পূর্বে যেসব নিয়মকানুন কার্যকর ছিল আবারো সেই সব নিয়মকানুন কার্যকর থাকবে। প্রতিটি জনগণকে করোনা বিধি যথাযথ মেনে চলার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। বিধি অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top