News Flash

  • Home
  • Uncategorized
  • Meeting between the Chief Minister and the Governor : রাজ্যপালের সাথে সাক্ষাত মুখ্যমন্ত্রীর, মন্ত্রিসভা রদবদল নিয়ে জল্পনা বাড়ল
Image

Meeting between the Chief Minister and the Governor : রাজ্যপালের সাথে সাক্ষাত মুখ্যমন্ত্রীর, মন্ত্রিসভা রদবদল নিয়ে জল্পনা বাড়ল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। উত্তর-পূর্ব পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্য ছাড়ার পূর্বে রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য্যর সাথে সাক্ষাত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর দফতর সুত্রে দাবি, সৌজন্য সাক্ষাতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী আজ মিলিত হয়েছেন। কিন্ত, তাঁদের ওই সাক্ষাত ত্রিপুরা মন্ত্রিসভা রদবদলের জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্রের দাবি, শিলং-এ অনুষ্ঠিতব্য উত্তর-পূর্ব পরিষদের বৈঠক থেকে ফিরেই মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় রদবদল করবেন। সমস্ত কিছুই তিনি চূড়ান্ত করে রেখেছেন।
আজ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এক ঘন্টার অধিক সময় ধরে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর দফতর সুত্রে দাবি, রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর দুইজনের মধ্যে সৌজন্যমূলক আলোচনার সুযোগ হয়নি। তাই, আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার সেই পর্ব সেরে নিয়েছেন। তবে, আগামী ২৬ জুলাই শিলং থেকে ফিরে তিনি বড়ধরনের ভেলকি দেখাবেন, তাঁর আঁচ অনেকটাই মিলেছে।

মুখ্যমন্ত্রীর দফতর সুত্রে খবর, প্রশাসনিক কাজ, রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ গুলি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেছেন বিপ্লব কুমার দেব। কিন্তু বিশ্বস্ত সুত্রে দাবি, কেন্দ্রীয় মডেল অনুকরণে ত্রিপুরা মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে মুখ্যমন্ত্রী আজ রাজ্যপালকে অবহিত করেছেন। মূলত, মুখ্যমন্ত্রী চাইছেন তারুন্যে ভরপুর মন্ত্রিসভা নিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক।

এখন প্রশ্ন উঠেছে, এখনই মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, শিলং-এ দুই দিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সাথে সাক্ষাত হবে মুখ্যমন্ত্রীর। ওই সাক্ষাতে মন্ত্রিসভা নিয়ে আরও একপ্রস্থ আলোচনা সেরে নেবেন তিনি। সূত্রের দাবি, বিভিন্ন সম্প্রদায় থেকে বিধায়কদের নতুন মন্ত্রিসভায় স্থান দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। ফলে, এখন ২৬ জুলাই-র তাকিয়ে রয়েছে গোত্তা রাজ্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top