News Flash

  • Home
  • Uncategorized
  • Government has fixed the examination schedule : গ্রুপ-ডি ও গ্রুপ-সি শূন্য পদে নিয়োগে সূচী নির্ধারিত, ২০ ও ২২ অগাস্ট পরীক্ষা
Image

Government has fixed the examination schedule : গ্রুপ-ডি ও গ্রুপ-সি শূন্য পদে নিয়োগে সূচী নির্ধারিত, ২০ ও ২২ অগাস্ট পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। ত্রিপুরায় গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগে পরীক্ষার সূচী নির্ধারণ করেছে রাজ্য সরকার। আগামী ২০ অগাস্ট গ্রুপ-ডি এবং ২২ অগাস্ট গ্রুপ-সি পদে লিখিত পরীক্ষার দিনক্ষণ স্থির হয়েছে। করোনার প্রকোপে ওই পরীক্ষা ত্রিপুরা সরকার স্থগিত করেছিল।
প্রসঙ্গত, বিভিন্ন দফতরে গ্রুপ-সি ২৪১০ এবং গ্রুপ-ডি ২৫০০ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া নিয়েছে ত্রিপুরা সরকার। গত ২৪ এপ্রিল গ্রুপ-ডি এবং ২৫ এপ্রিল গ্রুপ-সি পদে পরীক্ষার সূচী ঘোষণা হয়েছিল। কিন্ত, করোনার প্রকোপে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা (জেআরবিটি) ওই পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছিল। কিন্ত, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুণরায় পরীক্ষার প্রস্তুতি নিয়েছে জেআরবিটি।

আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রী বলেন, বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগে পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২০ অগাস্ট গ্রুপ-ডি এবং ২২ অগাস্ট গ্রুপ-সি পদে পরীক্ষা নেওয়া হবে। পূর্বের এডমিট কার্ড দিয়েই চাকুরী প্রত্যাশীরা পরীক্ষা দিতে পারবেন।

তাঁর কথায়, গত ২৪ এপ্রিল গ্রুপ-ডি পদে এবং ২৪ এপ্রিল গ্রুপ-সি পদে নির্ধারিত পরীক্ষা করোনার প্রকোপে স্থগিত করা হয়েছিল। এখন পুণরায় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, গ্রুপ-ডি পদে ৫৫৪৭৫ জন চাকুরীর জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। ২১৩ সেন্টারে ১ বেলা ওই পরীক্ষা নেওয়া হবে। তিনি জানান, গ্রুপ-ডি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছাতে হবে। সাথে তিনি যোগ করেন, ওএমআর পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

তেমনি, গ্রুপ-সি পদে ১,০৪,২৩৮ জন আবেদনপত্র জমা দিয়েছেন। ৪৩৬ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। দুই বেলা ওই পরীক্ষা হবে। এক্ষেত্রে প্রথম বেলায় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় বেলায় দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন।

এদিন শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে বয়সোত্তীর্ন ৯২৬৬ জন চাকুরীর জন্য আবেদন জানিয়েছেন। এছাড়া ত্রিপুরার বাইরে থেকে প্রায় ৩৭০০ জন ওই শূন্যপদে চাকুরীর আবেদন জানিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top