News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bangladesh buys 180 metric tonnes of oxygen : কোভিড মোকাবিলায় ভারত থেকে ১৮০ মেট্রিক টন অক্সিজেন ক্রয় করেছে বাংলাদেশ : বিক্রম দোরাইস্বামী
Image

Bangladesh buys 180 metric tonnes of oxygen : কোভিড মোকাবিলায় ভারত থেকে ১৮০ মেট্রিক টন অক্সিজেন ক্রয় করেছে বাংলাদেশ : বিক্রম দোরাইস্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। কোভিড মোকাবিলায় ভারত বাংলাদেশকে সর্বোতভাবে সহায়তায় প্রস্তুত। পরিনাম স্বরূপ ১৮০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে গেল বাংলাদেশে। ১৪টি ট্যাঙ্কারে ওই অক্সিজেন বাংলাদেশ ভারত থেকে কিনেছে। আজ এ-কথা জানিয়েছেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সাথে তিনি যোগ করেন, করোনার টিকাও ভারত বাংলাদেশে সরবরাহ করবে। কারণ, টিকা উৎপাদন বেড়েছে ভারতে। সে মোতাবেক বাংলাদেশেও সরবরাহ করা হবে।

এদিন তিনি বলেন, বাংলাদেশ কোভিড মোকাবিলায় প্রশংসনীয় কাজ করেছে। কঠিন পরিস্থিতি অতি সহজে নিয়ন্ত্রণ করেছে। করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি হলেও খুব শীঘ্রই ভয়াবহতা কাটিয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভারত বাংলাদেশকে টিকা সরবরাহে দায়বদ্ধ। বর্তমানে টিকার উৎপাদনও ভারতে বৃদ্ধি পেয়েছে। ফলে, বাংলাদেশকে টিকা সরবরাহে অসুবিধা হবে না বলে দৃঢ়তার সাথে দাবি করেন।

দোরাইস্বামীর কথায়, কোভিড মোকাবিলায় ভারত সর্বোতভাবে বাংলাদেশকে সহায়তা করবে। পরিনামস্বরূপ গতকাল ১৮০ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে পাঠিয়েছে ভারত। ১৪টি ট্যাঙ্কারে পেট্রাপোল আইসিপি দিয়ে বাংলাদেশে গেছে ওই অক্সিজেন। তিনি বলেন, বাংলাদেশ ওই অক্সিজেন ভারত থেকে ক্রয় করেছে। তবে, দীর্ঘ সময় ধরে তা বন্ধ ছিল। যা এখন পুনরায় চালু হয়েছে।

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top