News Flash

  • Home
  • Uncategorized
  • অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব : মুখ্যমন্ত্রী
Image

অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব : মুখ্যমন্ত্রী

কলকাতা, ২১ জুলাই (হি.স.): অমানবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব। শহিদ দিবসে টুইট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “১৯৯৩ সালে যে ১৩ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানাই।” ওই টুইটেই মমতার সংযোজন, “অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ১৯৯৩ সালের সেই দিনটিকে স্মরণ করেছেন। টুইটারে অভিষেক লেখেন, “১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এখনও আমাদের স্মৃতিতে টাটকা। ১৩ জন নিরীহ মানুষের উপর তৎকালীন সরকার যে নির্মম অত্যাচার চালায়, তা কখনও ভুলতে পারব না আমরা। অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়ে যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের বিনম্র শ্রদ্ধা জানাই।”

কোভিড-পরিস্থিতির আগে প্রতি বছর শহিদ দিবসে ধর্মতলায় বিশাল সমাবেশের আয়োজন হতো। হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলে স্তব্ধ হত মহানগরী। করোনার জন্য শহিদ দিবসের সেই চেনা ভিড় এই নিয়ে দু’বছর দেখা গেল না। করোনায় ভার্চুয়ালেই সারতে হচ্ছে শহিদ স্মরণ। শহিদ দিবসকে এ বার জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছে তৃণমূল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top