News Flash

  • Home
  • Uncategorized
  • বেজিংয়ে ট্রেনের কামরায় বুক সমান জলেই বন্দি শতাধিক, উদ্ধারকার্যে নেমেছে সেনাবাহিনী
Image

বেজিংয়ে ট্রেনের কামরায় বুক সমান জলেই বন্দি শতাধিক, উদ্ধারকার্যে নেমেছে সেনাবাহিনী

বেজিং, ২১ জুলাই (হি. স.) : চিনের জেংজউ শহরে সাবওয়েতে ট্রেন প্রবেশ করতেই হু হু করে জল ঢুকতে লাগল একের পর এক কামরায়। যাত্রীদের বুক সমান জল উঠে এল। শতাধিক যাত্রীকে দরজা ভেঙে উদ্ধার করা সম্ভব হলেও দীর্ঘক্ষণ ডুবন্ত ট্রেনে বন্দি থেকেই মৃত্যু হল ১২ জন যাত্রীর।

বিগত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টিপাতে ভাসছে চিন। জলে ডুবে গিয়েছে সম্পূর্ণ হেনান প্রদেশই । সেখানেই এই ঘটনা ঘটেছে। বুধবার চিনা প্রশাসনের তরফে জানানো হয়, সেনাবাহিনী উদ্ধারকার্যে নেমেছে। প্রায় ১ কোটি বাসিন্দার ওই প্রদেশের বিভিন্ন জায়গায় জলে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারী দলের পক্ষেও দরজা খোলা অসম্ভব হওয়ায় ট্রেনের ছাদ কেটে যাত্রীদের উদ্ধার করা হয়।অতি ভারী বৃষ্টিতে গোটা শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন বাসিন্দাদের শহরের বাইরে থাকা আত্মীয় পরিজনেরা।

স্থানীয় কর্তৃপক্ষের তরফে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লাল ফৌজের তরফেও জানানো হয়েছে, বৃষ্টির পরিমাণ এতই বেশি যে জেংজউ শহরের থেকে কিছুটা দূরেই অবস্থিত বাঁধটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top